ফিক্হী সমাধান বা ফাত্ওয়া নয় বরং ইমাম আহ্মাদ বিন হাম্বল র. ও তাঁর প্রসিদ্ধ ছাত্র ইবরাহীম আলহারাবী র. ইমাম আবূ বকর আলআরসাম র. এবং উক্ত মাসলাকের মুজতাহিদগণের ফিক্হী সমাধান।
মাযহাব ত্যাগ করার একটি সূক্ষ্ণ কারণ : সম্মানীত পাঠক! অনেকের মনে হয়ত প্রশ্ন আসতে পারে, মাযহাব অস্বীকারকারীরা যদি এ সকল বিষয় জেনেই থাকেন তাহলে তারা মাযহাব ত্যাগ করেছেন কেন? এ প্রশ্নের উত্তরে আমার এক বন্ধুর কথা মনে পড়ে যায়। সে একদিন কথা প্রসঙ্গে বলেছিলো, এ দেশে কোনো কমিউনিস্ট নেই। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম কেন, কত কমিউনিস্টইতো দেখা যায়? সে বলেছিলো, ভিনদেশী বাবুরা তাদেরকে যে পরিমাণ অর্থ সহযোগিতা করে, তার থেকে বেশি অর্থ সহযোগিতা করতে পারলে তারা রাতারাতি কমিউনিস্ট ত্যাগ করে মুসলমান হয়ে যাবে। পাঠক! যেদিন শোনা যাবে আরবের বস্ন্যাক গোল্ড বা কালো স্বর্ণ শেষ হয়ে যাচ্ছে, হয়ত সেদিন অনেক মাযহাবত্যাগীরা নতুন করে ভাবতে শুরু করবেন। আমরা সে দিনের অপেক্ষায় রইলাম।
আদর্শিক বিপর্যয় ও কিছু প্রশ্ন : এখন প্রশ্ন হলো আরবে এমন আদর্শিক বিপর্যয় কেন হলো? কেনই বা বারো-তেরোশত বছর ধরে উম্মতের ইজমা' হয়ে যাওয়া মাকবূল এ চার মাযহাবের ওপর প্রশ্ন উত্থাপন করা হলো? মুসলমানদের একতার সহজ বুলি দিয়ে পৃথিবীর মুসলিম দেশগুলোতে ফেতনা ও হানাহানির ক্ষেত্র কেন ঙ্তরি করা হলো? আর এ সুযোগে মুসলিম দেশগুলোতে খ্রিস্টান মিশনারীদের অবাধে মুসলমানদের খ্রিস্টান বানানোর পথ কেন সুগম করা হলো? এক সময় ইয়াহুদী-খ্রিস্টানরা মুসলিম উম্মাহ্র বিরুদ্ধে যে আঘাত হানত, আজ সে আঘাতটা মুসলিম নামধারী ব্যক্তিদের দ্বারা হচ্ছে। এর অন্তরালে কারা যাদুর কাঠি নাড়াচ্ছে? হাজার বছর আগে সমাধানকৃত বিষয় খতিয়ে খতিয়ে বের করে এনে সাধারণ মুসলমানদের দ্বীন পালনে সন্দিহান করা হচ্ছে! সাহাবা তাবে'ঈগণের যামানা থেকে আজ পর্যন্ত মুসলমানরা কি হক বা সত্য পথ চিনতে পারেনি? এমনই এক উম্মত সম্পর্কে আল্লাহ্ তা'আলা বললেন, خير كنتأمةأخرجت للناس "তোমরা উত্তম জাতী। মানবতার কল্যানে তোমাদেরকে ঙ্তরি করা হয়েছে"। এ সকল প্রশ্নের উত্তর অনুসন্ধান আজ সময়ের দাবি।