ইসলামের ইতিহাসে হকের পরিচয়বাহী কোনো ইমাম, কোনো মুজতাহিদ, কোনো মুহাদ্দিস, ফিক্হকে অস্বীকার করেছেন কি? সততার নেয়ামত থাকলে এ প্রশ্নের উত্তর নির্দ্বিধায় না-বাচক আসবে। আমরা পূর্বে দেখেছি, এ ফিক্হ সংকলনের অপর নামই 'মাযহাব'। মাযহাব অনুসরণ মূলত ফিক্হ অনুসরণ। পৃথিবীর ইতিহাসে বর্তমানে যে চারটি ফিক্হের সংকলন বিদ্যমান রয়েছে, তা অনুসরণ করা কখনো দোষের নয়। সঠিক পন্থায় দ্বীনের খেদমত আঞ্জামদানকারী কোনো ইমাম মুজতাহিদ ফিক্হের এ অনুসরণকে নাজায়েয বলেননি। কোনো স্বতন্ত্র মুজতাহিদ ব্যতীত এ ফিক্হ সংকলন অনুসরণের বাইরে পৃথিবীর কোনো ইমাম, মুজতাহিদ, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস বা হক্কানী আলিম ছিলেন না। বিভিন্ন স্বার্থে মাযহাবকে যারা অস্বীকার করেন তারাও এ বিষয়টি খুব ভালো করে জানেন। আর এ চার ফিক্হী সংকলনের কোনো এক সংকলনের অনুসরণ করাই তাক্লীদ। সঠিক হেদায়াত ও ফিক্হের জ্ঞানের নূর থেকে যারা মাহরূম তারা ছাড়া ইলমের পথের সকল যাত্রীই এ সত্যটি জানেন ও মানেন।
মাযহাব কি ব্যক্তি প্রভাবে প্রভাবিত? ১. ইমাম আ'যম আবূ হানীফা র. এর নামে হানাফী ফিক্হ সংকলন যা হানাফী মাযহাব নামে প্রসিদ্ধ। উলেস্নখ্য, হানাফী ফিক্হ সংকলন শুধু ইমাম আযম আবূ হানীফা র. এর একার ফিক্হী সমাধান নয় বরং ইমাম আযম আবূ হানীফা র. তাঁর প্রসিদ্ধ ছাত্র ইমাম আবূ ইউসুফ র. ইমাম মুহাম্মাদ র. ইমাম যুফার র. ও এ মাসলাকের অন্যান্য মুজতাহিদের ফিক্হী সমাধান। ২. ইমাম মালেক র. এর নামে মালেকী ফিক্হ সংকলন যা মালেকী মাযহাব নামে প্রসিদ্ধ। এ সংকলনও ইমাম মালেক র. এর একার ফিক্হী সমাধান বা ফাত্ওয়া নয় বরং ইমাম মালেক র. ও তাঁর প্রসিদ্ধ ছাত্র ইমাম সুহ্নূন, ইমাম আবূ আব্দিল্লাহ্ আব্দুর রহমান ইবনুল কাসিম ও উক্ত মাসলাকের মুজতাহিদগণের ফিক্হী সমাধান। ৩. ইমাম শাফে'ঈ র. এর নামে শাফে'ঈ ফিক্হ সংকলন যা শাফে'ঈ মাযহাব নামে প্রসিদ্ধ। এ সংকলনও শুধু ইমাম শাফে'ঈ র. এর একার ফিক্হী সমাধান বা ফাত্ওয়া নয় বরং ইমাম শাফে'ঈ র. ও তাঁর প্রসিদ্ধ ছাত্র ইমাম মুযানী র. ইমাম আবূ আলী হাসান ইবনে মুহাম্মাদ আয্যাফরানী র. ইমাম আবূ সাওর ইবরাহীম ইবনে খালিদ আলইয়ামানী র. ও উক্ত মাসলাকের মুজতাহিদগণের ফিক্হী সমাধান। ৪. ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এর নামে হাম্বলী ফিক্হ সংকলন যা হাম্বলী মাযহাব নামে প্রসিদ্ধ। এ সংকলনও শুধু ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এর একার