মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হযরত আবূ হুরাইরা রা. বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, خصلتاف ال يجتمعاف في منافق حسل سمت كالتفقو في الديل দু'টি স্বভাব কখনো মুনাফিকের মধ্যে একত্রিত হয় না। এক. উত্তম চরিত্র, দুই. দ্বীনি বিষয়ে সঠিক জ্ঞান। (ফিক্‌হের জ্ঞান) এটি সত্য, প্রত্যেক আলিম ফকীহ্‌ নন। যেমন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কিছু সংখ্যক সাহাবী ফকীহ্‌ ছিলেন। তবে যারা ফকীহ্‌ ছিলেন, তাঁদের প্রদত্ত শর'ঈ সমাধানের ওপর অন্যান্য সাহাবী আমল করতেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত যিয়াদ ইবনে লাবীদ রা.কে বলেন, أكنت م فعدؾمل فقها المدينة নিঃসন্দেহে আমি তোমাকে মদীনার ফকীহ্‌গণের অন্তভুর্ক্ত মনে করি। ফিক্‌হের গুরুত্ব তুলে ধরে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন, مجلس فقو خير مل عبادة ستيل سنة ফিক্‌হের একটি মজলিস ষাট বছর ইবাদতের চেয়ে উত্তম। হাদীসের কিতাবে জুরাইয রাহেবের যে ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে জুরাইয রাহেব ইবাদতে একাগ্রতার কারণে মাতার আহ্বানে সাড়া না দেওয়ায় মাতার বদ দু'আয় পতিত হয়েছিলেন। এ ঘটনা উলেস্নখ করে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, فقيهان عالمان لعل كاف جريج الراى لوأفإجابةأمو خير مل عبادة ربو যদি জুরাইয রাহেবের ইলমে ফিক্‌হ তথা ফিক্‌হের জ্ঞান থাকত, তাহলে সে জানত মাতার আহ্বানে উত্তর প্রদান করা প্রভুর ইবাদতের চেয়ে উত্তম। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইবনে আব্বাস রা. এর ফিক্‌হী ইলমের নেয়ামতের জন্য খাসভাবে দু'আ করেছেন। দু'আতে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, فقهػو فػي الػديل كعلمػو الت اللٌهػأكيػل হে আল্লাহ্‌! আপনি ইবনে আব্বাসকে দ্বীনের ফিক্‌হ দান করুন এবং ইলমে তাফসীরের জ্ঞান দান করুন।

৬০ জামে' তিরমিযী, খ. ২ পৃ. ৯৩ ৬১ দারেমী, খ. ১, পৃ. ৯৯ ৬২ তবারানী, আলমু'জামুল কাবীর ৬৩ উমদাতুল কারী, খ. ৭, পৃ. ২৮৩ ইমাম সুয়ূতী, জামি'উস সগীর, হাদীস নং ৭৪৭১ ইমাম বায়হাকী, শু'আবুল ঈমান, হাদীস নং ৭৮৮০

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।