মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

আছেন, যে নিজের তুলনায় উচ্চতর জ্ঞানী ফকীহের নিকট ফিক্‌হের জ্ঞান পেঁ.ছে দেয়। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আমর ইবনুল আস রা. বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে দু'টি মজলিসের পাশ দিয়ে গমন করছিলেন। তিনি দেখতে পেলেন এক মজলিসের লোকেরা আল্লাহ্‌র প্রতি মুখাপেক্ষী হয়ে দু'আ- দরূদ পাঠে মাশগুল রয়েছেন। অপর মজলিসের লোকেরা (يتعلموف الفقو) ফিক্‌হের জ্ঞান শিক্ষা করছেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিক্‌হের জ্ঞান শিক্ষাকারী মজলিসের লোকদের সম্পর্কে বললেন, أما ى ال فيتعلموف الفقو كيعلموف الجاىل فه الأفضل এ মজলিসের লোকেরা ফিক্‌হের ইল্‌ম শিক্ষা করছে এবং তাঁরা জাহিলদের (ফিক্‌হের এ ইল্‌ম) শিক্ষা দিবে। অতএব এ মজলিসের লোকেরাই উত্তম। হযরত আব্দুল্লাহ্‌ ইবনে ওমর রা. বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মু'আয বিন জাবাল রা. ও হযরত আবূ মূসা আশ'আরী রা.কে ইয়ামেনে পাঠান। সেখানে পেঁ.ছে হযরত মু'আয বিন জাবাল রা. জনসাধারণের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবার অবস্থা বর্ণনা করতে গিয়ে রাবী বলেন, على الإ الناس معاذ فحضه فخطسالـ كأمبالتفقو فى القرآف رى হযরত মু'আয বিন জাবাল রা. জনসাধারণের উদ্দেশ্যে খুতবা প্রদান করেন। খুতবাতে জনসাধারণকে ইসলামের প্রতি উৎসাহিত করেন এবং কুরআনে কারীমের ফিক্‌হের জ্ঞান অর্জনের নির্দেশ দেন। হযরত আলী রা. বলেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, الرجل الفقيو في الديل نعإف احتيجإليو نفع كإفاستغنى عنوأغنى نفسو. দ্বীনের ফকীহ্‌ কতইনা উত্তম লোক! যদি তাঁর প্রতি লোক মুখাপেক্ষী হয়, তিনি তাদের উপকার সাধন করেন। আর যদি তাঁর প্রতি লোকের কোনো আবশ্যকতা না থাকে, তিনি নিজেকে বিমুখ করে রাখেন।

৫৬ দারেমী, খ. ১, পৃ. ৮৬, জামে' তিরমিযী, খ. ২, পৃ. ৯০, ইমাম আহ্‌মাদ ও ইমাম শাফে'ঈ র. বর্ণনা করেছেন। ৫৭ সুনানে দারেমী, খ. ১, পৃ. ৯৯, মুসনাদে আবূ দাউদ তায়ালিসী, পৃ. ৩৬ ৫৮ প্রাগুক্ত, পৃ. ৮৪ ৫৯ রযীন, সূত্র মিশকাত, পৃ. ৩৬

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।