মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এ আয়াতে কারীমা থেকে বোঝা যাচ্ছে, প্রত্যেক কওমে একদল ফকীহ্‌ থাকা আবশ্যক। যারা নিজ সম্প্রদায়কে দ্বীনি আহ্‌কাম ও সমাধান প্রদান করবেন। আর সম্প্রদায়ের সাধারণ জনগণ এ ফকীহ্‌গণের অনুসরণ করবে। মূলত এটিই তাকলীদের ভিত্তি, যা গোঁড়া-গোমরাহ্‌ ব্যক্তি ব্যতীত সকলেরই জানা আছে। আল্লাহ্‌ তা'আলা কালামে পাকে আরো ইরশাদ করেন, قل كل مل عند الله فما له ال القوـ اليكادكف يفقهوف حديثان আপনি বলে দিন, কল্যাণ-অকল্যাণ সবই আল্লাহ্‌র পক্ষ থেকে, এ সম্প্রদায়ের কী হলো, এরা যে কোনো কথাই বোঝে না। উক্ত আয়াতে কারীমাতে 'কথা' বলতে হাদীস আর এ হাদীস বোঝতে ফিক্‌হ এর প্রয়োজন। অর্থাৎ, ফিক্‌হ ছাড়া হাদীস সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তাইতো ফিক্‌হশূন্য ব্যক্তিরা হাদীসের সঠিক অর্থ বোঝতে অনেকটাই অক্ষম থাকেন।

৫১ নিসা. আয়াত ৭৮

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।