মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৪. "ফিক্‌হে হাম্বলী" ইমাম আহ্‌মাদ ইবনে হাম্বল র. (জন্ম-১৬৪ হিজরী, মৃত্যু-২৪১ হিজরী) এর ভিত্তি গেঁথেছেন। সাধারণ পরিভাষায় ফিক্‌হের প্রত্যেকটি সংকলন 'মাযহাব' নামে পরিচিত। বলাবাহুল্য, এখানে "মাযহাব" শব্দটি দ্বারা "ফিক্‌হের মাযহাব" তথা ফিক্‌হের নির্দিষ্ট একটি সংকলনকে বোঝায়। এখানে 'মাযহাব' অর্থ 'দ্বীন' বা আকাইদ বিষয়ে মতবিরোধকারী কোনো "ফিরকা" নয়। কেননা ফিক্‌হের এ মাযহাবগুলোর প্রতিটিই দ্বীন ইসলাম ও শরীয়তের অধীন এবং শরীয়ত অনুযায়ী চলারই একাধিক পথ। এ মাযহাবের ইমামগণ সবাই আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের আকীদার ওপরই ছিলেন এবং সব ধরণের ভ্রান্ত আকীদা থেকে মুক্ত ছিলেন। তাঁদের অনুসারীরা সবাই আহ্‌লে সুন্নাহ্‌ ওয়াল জামা'আতের মত-পথেরই অনুগামী। তবে বিভিন্ন সময় এমন হয়েছে যে, আকীদাগতভাবে ভ্রান্ত বিদ'আতী লোকেরা ফিক্‌হের অনুসরণের ক্ষেত্রে উপরোক্ত চার মাযহাবের কোনো একটির অনুসারী হয়েছে। বলাবাহুল্য, তাদের বিদ'আতী আকীদা ও বিশ্বাসের কোনো দায়- দায়িত্বই তাদের মাযহাবের ইমাম, তাঁদের সংকলিত ফিক্‌হ এবং তাঁদের অনুসারীদের ওপর বর্তাবে না। তাকলীদ কী ? এ ফিক্‌হী মাযহাবের মাধ্যমে কুরআন-হাদীসের আহ্‌কাম জানা এবং তদানুযায়ী আমল করাকে সাধারণ পরিভাষায় 'তাকলীদ' বলে। অথার্ৎ দ্বীন ও শরীয়তের ক্ষেত্রে ফকীহ্‌গণের শরণাপন্ন হওয়ার যে আদেশ মহান আল্লাহ্‌ তাঁর বান্দাদেরকে করেছেন এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে করেছেন উহাই তাকলীদের আদেশ। তাদেরই সংকলিত ফিক্‌হ থেকে কুরআন-হাদীসের হুকুম জেনে সে অনুযায়ী আমল করাকেই সাধারণ পরিভাষায় 'তাকলীদ' বা 'মাযহাব মানা' কিংবা 'ফিক্‌হ অনুসরণ করা' বলা হয়। আপনি যদি ফিক্‌হের পরিচয় পেয়ে থাকেন তাহলে আপনাকে আর বলে দেওয়ার প্রয়োজন হবে না যে, 'তাকলীদ' ঙ্বধ কি অ‣বধ বা ফিক্‌হ অনুযায়ী আমল করার বিধান কী? কিংবা কোনো ফিক্‌হী মাযহাবের অনুসরণ করা ভালো না মন্দ? ফিক্‌হ এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা : ফিক্‌হের পরিচয় জানার সাথে সাথে এ বিষয়টিও স্পষ্ট হয়ে গেছে যে, কুরআন-হাদীস অনুসরণ করার সঠিক, সহজ এবং নিরাপদ পথটি হলো, ফিক্‌হের আলোকে ফুকাহায়ে কেরামের নির্দেশনা অনুযায়ী আমল করা। সাহাবায়ে কেরামের যুগ থেকে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ্‌র মধ্যে এ পদ্ধতিই সর্বজন স্বীকৃত ও অনুসৃত।

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।