মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

"ফিক্‌হ" ও মাযহাব : ফিক্‌হের পরিচয় জানার পর এ প্রশ্নটির উত্তরও স্পষ্ট হয়ে গেলো যে, হাদীস থাকা অবস্থায় ফিক্‌হের প্রয়োজন কী? কেননা, ফিক্‌হ হাদীস থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বরং হাদীস শরীফেরই ব্যাখ্যা বিশেস্নষণ এবং হাদীস শরীফের হুকুম- আহ্‌কামেরই সুবিন্যস্ত ও সংকলিত রূপ। তাই খোদ হাদীসের জন্যই এবং সহজভাবে সঠিক পন্থায় হাদীস শরীফের অনুসরণের জন্যই ফিক্‌হের প্রয়োজন। এজন্যই খোদ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সহীহ্‌ হাদীসে ফিক্‌হের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং ফুকাহায়ে কেরামের মান ও মর্যাদা সম্পর্কে তাঁর উম্মতকে সতর্ক করেছেন। আর এজন্যই ফিক্‌হ বিমুখ ব্যক্তিরা কখনো হাদীসের অনুসারী হতে পারে না। হাদীসের সঠিক অনুসারী তাঁরাই, যারা ফকীহ্‌গণের নির্দেশনাμমে এবং ফিক্‌হের আলোকে হাদীস শরীফের অনুসরণ করেন। হাদীস অনুসরণের এ পদ্ধতিটিই খাইরুল কুরূন (সাহাবা-তাবে'ঈনের যুগ) থেকে চলে আসছে এবং ইসলামের সকল যুগেই মুসলিম জাতি এ পদ্ধতিতেই হাদীস শরীফের অনুসরণ করে ধন্য হয়েছেন। তাই এটিই হলো হাদীস অনুসরণের সুন্নাহ্‌-নির্দেশিত পন্থা। আজকাল হাদীস অনুসরণের নামে ফিক্‌হে ইসলামী এবং ফুকাহায়ে কেরামের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এটি কখনো হাদীস অনুসরণ নয়, বরং এটি সুন্নাতে মুতাওয়ারিছার বিরুদ্ধাচরণ। অন্য ভাষায় বললে, এটি হলো হাদীস অনুসরণের একটি বিদ'আতী বা নবআবিষ্..ৃত পন্থা।

"মাযহাব" এবং "তাকলীদ" কী? আপনি যদি 'ফিক্‌হের' পরিচয় পেয়ে থাকেন তবে এবার আরো একটি বিষয় লক্ষ করুন। আমরা ইতোমধ্যেই শুনেছি যে কুরআন-সুন্নাহ্‌র হুকুম-আহ্‌কামের সুবিন্যস্ত সংকলনই হচ্ছে 'ফিক্‌হ'। এ 'ফিক্‌হের একাধিক সংকলন বিদ্যমান ছিলো। যার মধ্যে বর্তমানকাল পর্যন্ত শুধু চারটি সংকলনই স্থায়ীত্ব ও গ্রহণযোগ্যতা পেয়েছে। সে সংকলনগুলো হচ্ছে, ১. "ফিক্‌হে হানাফী" যার সংকলনের ভিত্তি স্থাপনের কাজটি ইমাম আ'যম আবূ হানীফা র. (জন্ম-৮০ হিজরী, মৃত্যু-১৫০ হিজরী)-এর হাতে সুসম্পন্ন হয়েছে। ২. "ফিক্‌হে মালেকী" যার সংকলনের ভিত্তি স্থাপিত হয়েছে ইমাম মালেক র. (জন্ম-৯৪ হিজরী, মৃত্যু-১৭৯ হিজরী)-এর হাতে। ৩. "ফিক্‌হে শাফে'ঈ" ইমাম মুহাম্মাদ ইবনে ইদরীস আশ শাফে'ঈ র. (জন্ম-১৫০ হিজরী, মৃত্যু-২০৪ হিজরী) এর ভিত্তি গেঁথেছেন।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।