মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ٤٩١
📝 نص 📖 PDF

ঙ. অনেক হাদীসে সাধারণ পাঠকবৃন্দ দেখবেন যে, কোনো হাদীসে রাফয়ে ইয়াদাইন করার কথা আছে, কোনো হাদীসে আছে না করার কথা। কোথাও আমীন জোরে বলার কথা এসেছে, আবার কোথাও আস্তে বলার কথা। কোনো হাদীস থেকে বোঝা যাচ্ছে, ইমামের পেছনে কুরআন (সূরা ফাতিহা ও অন্য কোনো সূরা) পড়তে হয়, আবার কোনো হাদীস থেকে বুঝা যাচ্ছে, ইমামের পেছনে কুরআন পড়তে হয় না। এ ধরণের অনেক বিষয় আছে। এখন এ সব বিষয়ে কী কর্মপন্থা অবলম্বন করা হবে এবং কোন্‌ হাদীস অনুযায়ী আমল করা হবে এর ফায়সালা শুধু হাদীসের অনুবাদ পড়ে করা সম্ভব নয়। চ. উপরোক্ত হাদীসসমূহ থেকে নামাযের মধ্যকার যেসব কাজের কথা জানা গেলো, তার মধ্যে কোন্‌টি ফরয, কোন্‌টি ওয়াজিব, কোন্‌টি সুন্নাতে মুয়াক্কাদাহ- সুন্নাতে যায়েদাহ আর কোন্‌টি মুস্তাহাব; অনুরূপ যেসব কাজ কাযা নামাযে নিষিদ্ধ তার মধ্যে কোন্‌ কাজটি দ্বারা নামায নষ্ট না হলেও নামাযের মধ্যে তা মাকরূহ (মাকরূহে তাহ্‌রীমি বা মাকরূহে তানযীহি) কিংবা অনুত্তম ইত্যাদি বিষয়ের বিবরণও হাদীস শরীফে উলেস্নখ নেই। এবার আপনি চিন্তা করে দেখতে পারেন, ফুকাহায়ে কেরাম কত বড় কাজ করেছেন এবং সাধারণ মানুষের কত বড় উপকার করে গেছেন। পাশাপাশি এও বোঝা যাচ্ছে যে, ফিক্‌হ কাকে বলে। ফুকাহায়ে কেরাম নামায সংμান্ত হাদীসসমূহ একত্রিত করে তার আলোকে নামাযের ধারাবাহিক পূণার্ঙ্গ রূপটি সংকলন করেছেন। শুধু একজন সাধারণ মানুষ নয়, একজন আলিমও হাদীসের অসংখ্য কিতাব থেকে এ সংμান্ত হাদীসসমূহ একত্রিত করার পরও নামাযের পূণার্ঙ্গ রূপরেখা এবং এর মাসায়েল আহরণ করতে উপরোক্ত যে জটিল সমস্যাগুলোর সম্মুখীন হতেন, শরীয়তের দলীল প্রমাণের আলোকে তার সমাধান দিয়ে গেছেন। একইভাবে যাকাত ও হজ্জের ব্যাপারে চিন্তা করুন। প্রত্যেকটি অধ্যায়েই এ ধরণের সমস্যা রয়েছে। এবং উম্মাহ্‌র ফকীহ্‌গণ এ সব সমস্যার সাগর পাড়ি দিয়ে কুরআনী বিধি-বিধানের একটি পূর্ণাঙ্গ বাস্তবরূপ উপযুক্ত বিন্যাস ও ব্যাখ্যা বিশেস্নষণের সাথে পেশ করেছেন। তাই বলা যায়, ফিক্‌হ হলো শরীয়তের সুবিন্যস্ত ও সংকলিত এবং বিস্তারিত ব্যাখ্যা বিশেস্নষণ সমৃদ্ধ হুকুম-আহ্‌কামের সমষ্টির নাম। ৩. অনুরূপ ফিক্‌হের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো, ঐ সব মাসআলার সুবিন্যস্ত সমষ্টি যা কুরআন-হাদীসে স্পষ্টভাবে বিদ্যমান নেই। শরীয়তের নীতিমালা থেকে বা কিয়াসে শর'ঈর মাধ্যমে শরীয়তের মে.লিক উৎসসমূহ থেকে আহরিত ঐ সব মাসআলাকেও ফিক্‌হের মধ্যে উপযুক্ত বিন্যাসের সাথে সংরক্ষণ করা হয়েছে।

— صفحة ٥٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.