সংকলনের অপর নাম মাযহাব। এজন্য ফিক্হের পরিচয় জানলে, আমাদের সামনে মাযহাবের হাকীকত বা পরিচয় আরো স্পষ্ট হয়ে ওঠবে এবং জানা যাবে মাযহাব কাকে বলে। "ফিক্হ" এর পরিচয় : আল্লামা তাকী উসমানী দা.বা. এর "তাকলীদ কি শর'ঈ হাইছিয়াত" এর বঙ্গানুবাদ "মাযহাব ও তাকলীদ কি ও কেন ?" কিতাবটির ভূমিকা লিখেছেন, উস্তাদে মুহ্তারাম মাওলানা আব্দুল মালেক সাহেব হুযুর দা.বা.। উক্ত ভূমিকাতে উস্তাদে মুহ্তারাম ফিক্হ এর অনুপম পরিচয় তুলে ধরেছেন। পাঠক খেদমতে তা হুবহু তুলে ধরছি। 'ফিক্হ' বলা হয়, ১. কুরআন ও হাদীসের সুস্পষ্ট বিধানাবলির সুবিন্যস্ত ও সংকলিত রূপকে। কেননা, ফিক্হের মধ্যে তহারাত (পবিত্রতা) থেকে ফারায়েয (মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পত্তির সাথে সংশিস্নষ্ট মাসায়েল) পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রের মাসায়েল বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদের অধীনে একস্থানে সন্নিবেশিত করে দেওয়া হয়েছে। ২. ইসলামী ইবাদতসমূহের নিয়ম-কানূন ও পদ্ধতির সুবিন্যস্ত রূপকে। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীগণকে শিখিয়েছিলেন। তাঁরা তাবে'ঈদেরকে এবং তাঁরা তাঁদের পরবতীর্ লোকদেরকে শিখিয়েছিলেন। একটি উদাহরণ দিলে বিষয়টি স্পষ্ট হবে। আমরা প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত নামায পড়ি, তার তাকবীরে তাহ্রীমা থেকে সালাম পর্যন্ত মাসআলাসমূহ যদি আপনি হাদীসের কিতাব থেকে সংগ্রহ করতে চান তাহলে হাদীসের এক-দুটি কিতাব নয়, দশ-বিশটি কিতাবেও তা পাবেন না। নামাযের বিবরণ সংμান্ত হাদীস যা শতাধিক কিতাবে বিক্ষিপ্তভাবে রয়েছে। তা যদি আপনি এক জায়গায় একত্রিতও করেন তারপরও এ সংμান্ত মাসায়েল জানার জন্য আপনাকে নিম্নোক্ত কাজগুলো করতে হবে, ক. নামাযের কাজসমূহের একটি পূর্ণাঙ্গ খসড়া ঙ্তরি করা। কেননা কোনো হাদীসেই স্পষ্টভাবে এ পূণার্ঙ্গ খসড়া উলেস্নখ করা হয়নি। খ. জমাকৃত হাদীসসমূহের মধ্যে সহীহ্-য'ঈফ নির্ণয় করা। গ. এ সকল হাদীসের মধ্যে যেসব হাদীসের মর্ম শুধু আরবী ভাষার সাহায্যে নির্ধারণ করা যায় না, তার সঠিক মর্ম নির্ধারণ করা। কেননা অনেক হাদীস এমন আছে যেখানে ভাষার বিচারে একাধিক অর্থের সম্ভাবনা থাকে। ঘ. কিছু হাদীস এমনও আছে যার বিধান মানসূখ (রহিত) হয়ে গেছে কিন্তু এর দলীল সে হাদীসে উলেস্নখ নেই। শরীয়তের অন্যান্য দলীলের আলোকে এ ধরণের হাদীসসমূহ সনাক্ত করাও জরুরী।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।