ছাবিত রা. ও অন্যান্য ফকীহ্ সাহাবীর ফিক্হের অনুসরণ করা হত। অথার্ৎ তাঁরা যে রায় দিতেন তার অনুসরণ করা হত। একে ফিক্হুল মদীনা বলে। একইভাবে ইসলামী বিশ্বের ইরাক, কূফা, বসরা, শাম ইত্যাদি অঞ্চলেও তথাকার ফকীহ্ সাহাবীগণের ফিক্হের অনুসরণ বা তাকলীদ হত। সাহাবা যামানাতে এমন কোনো দৃষ্টান্ত দেখা যায় না যে, একজন মুস্তাফতী বা ফাত্ওয়া অন্বেষণকারী একটি ফাত্ওয়া নিয়ে মদীনা, কূফা, শাম ইত্যাদি অঞ্চলে ছুটে ফিরেছেন। বরং প্রত্যেক অঞ্চলের অধিবাসীগণ নিজ নিজ এলাকার ফকীহ্ সাহাবীগণের অনুসরণ করতেন। চার ইমামের নামে যে ফিক্হী সংকলন বা মাযহাব রয়েছে, সেখানেও শখ্ছে মাসলাকের অনুসরণ বা ব্যক্তি তাকলীদ হয়ে থাকে। মাযহাব ও বিদ'আত : চার ফিক্হী সংকলন বা চার মাযহাব এর নির্ভরযোগ্য ফিক্হের কিতাবগুলো যারা অধ্যয়ন করেছেন তাঁরা জানেন, কোনো মাযহাবের সকল মাসআলাতে উক্ত মাযহাবের ইমামের সকল ফাত্ওয়া অনুসরণ করা হয়নি। যেমন, ইমাম আবূ হানীফা র. এর নামে যে হানাফী ফিক্হ সংকলন বা হানাফী মাযহাব রয়েছে, সেখানে ইমাম আবূ হানীফা র. এর সকল ফিক্হী সমাধান বা ফাত্ওয়া অনুসরণ করা হয়নি; বরং ইমাম আবূ ইউসুফ র. ইমাম মুহাম্মাদ র. ইমাম যুফার র. ইমাম তহাবী র.সহ অন্যান্য ইমামের ফিক্হী সমাধান ও ফাত্ওয়াও এ মাযহাবে অনুসরণ করা হয়ে থাকে। অনুরূপভাবে, ইমাম মালেক র. ইমাম শাফে'ঈ র. ও ইমাম আহ্মাদ বিন হাম্বল র. এর নামে যে মাযহাব রয়েছে, সেখানেও উক্ত ইমামগণের সকল ফিক্হী সমাধান বা ফাত্ওয়া অনুসরণ করা হয়নি। একটি বিষয় আমাদের পরিষ্..ারভাবে জানা প্রয়োজন যে, চার মাযহাবের ফিক্হ-ফাত্ওয়া অনুসরণের যে নীতি মুসলিম উম্মাহ্র মধ্যে রয়েছে, এটিই ইসলামী শরীয়তের মুতাওয়ারিছ বা প্রজন্ম ধারাবাহিকতায় চলে আসা তরিকা। এর ব্যতিμমটি বিদ'আত। পাঠক! এ পর্যায়ে আমরা মাযহাবের হাকীকত বা মাযহাব মূলত কী এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লামা রূহুল আমিন বশিরহাটী র. তাঁর "বোরহানোল- মোকালেস্নদীন বা মজহাব মীমাংসা" কিতাবে বলেন, "এমামগণ শরীয়তের দলীলসমূহ হইতে যে সকল মছলা বিধিবদ্ধ করিয়াছেন, তৎসমুদয়কে মজহাব বলা হয়"। ৪১ অর্থাৎ, ইমামগণের ফিক্হ ও ফাত্ওয়া সংকলনকে মাযহাব বলা হয় বা ফিক্হ ও ফাত্ওয়া
৪১ আল্লামা রূহুল আমিন বশিরহাটী র."বোরহানোল-মোকালেস্নদীন বা মজহাব মীমাংসা" পৃ. ১ আল্লামা রূহুল আমিন বশিরহাটী র.এর পরিচয় স্বতন্ত্র অধ্যায়ে তুলে ধরা হয়েছে।