এ তিন অবস্থা ব্যতীত ইসলামের প্রথম যুগ থেকে বিশ্বব্যাপী সকল মুসলমান ফকীহ্-মুজতাহিদগণের মাথার মণিতুল্য চার ইমামের নামে সংকলিত ফিক্হী সংকলন ও ফাত্ওয়া (যার অপর নাম মাযহাব) অনুসরণ করে আসছেন এবং ইসলামী ফিক্হের গে.রবময় সোনালী ইতিহাসের সাথে যে সকল ভাই পরিচিত আছেন, তাঁরা সকলেই এ বিষয়ে আমার সাথে একমত হবেন বলে আশা রাখি। তাহলে বর্তমান সময়ে এসে মাযহাব কী? বা মাযহাব মানার প্রয়োজন আছে কি? ইত্যাদি প্রশ্ন সৃষ্টি করার উদ্দেশ্য কী? উদ্দেশ্য কি এটিই যে, সাহাবা যামানা থেকে আজ পর্যন্ত মাযহাবের অনুসারী সকল ইমাম-মুজতাহিদ, ফকীহ্-মুহাদ্দিস, আলিম-ওলামা, ওলী-আউলিয়াসহ সকল মুসলমান ভুলের মধ্যে ছিলেন প্রমাণ করা? (না'ঊযু বিল্লাহ্) ৩৯ এবং মুসলিম উম্মাহ্র সহস্র কোটি জীবন ওয়াক্ফের বিনিময়ে গড়ে ওঠা চে.দ্দশত বছরের ইলমের প্রাসাদকে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া? ৪০ মুসলিম উম্মাহ্র চির শত্রু ইয়াহুদী- নাসারা ও মুশরিকদের কাছে চে.দ্দশত বছরের সকল মুসলিম মনীষীকে মূর্খ প্রমাণ করা? পাঠক! এটি আবেগতাড়িত কোনো কথা নয়। আজ চে.দ্দশত বছর পর মুসলমানদের এ যুগ সন্ধিক্ষণে এ জাতীয় সমাধানকৃত বিষয়গুলো সামনে এনে মুসলমানদের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য কী, তা মুসলমানদের বুঝার চেষ্টা করতে হবে এবং মুসলিম উম্মাহ্র দ্বীনি বিষয়ে শত খেদমত পরিত্যাগ করে যারা প্রকৃত মুসলমানদের কাফির-মুশরিক ফাত্ওয়া দিয়ে মুসলিম সমাজকে কলুষিত করছে, তারা প্রকৃতপক্ষে কাদের μীড়নক হয়ে কাজ করছে মুসলমানদের তাও ভেবে দেখতে হবে।
সাহাবা যুগে মাযহাব : এখানে একটি বিষয় স্মরণযোগ্য যে, সাহাবা যামানাতে যেমন শখ্ছে মাসলাকের তথা একদল ফকীহ্র অনুসরণ বা তাকলীদ হত, চার ইমামের নামে যে মাযহাব রয়েছে সেখানেও শখ্ছে মাসলাকের অনুসরণ বা তাকলীদ হয়ে থাকে। যেমন, মদীনাতে হযরত আয়েশা রা. হযরত ইবনে ওমর রা. হযরত যাইদ বিন
৩৯ পাঠক! এটি শুধু খেয়ালী কথা নয়, গাইরে মুকালিস্নদ, কথিত আহ্লে হাদীসরা এমনই ধারণা করে। তাদের বিভিন্ন পুস্তিকাতে মুসলিম উম্মাহ্র মাযহাব অনুসরণের কারণে যুগ যুগ ধরে ভুলের অনুসারী হিসেবে বিভিন্ন উক্তি ও লিখা তুলে ধরছে। ৪০ এ বিষয়ে শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. রচিত صفحات من صرب العلماء على شدائد العلم والتحصيل কিতাবটি অধ্যয়ন করা যেতে পারে।