তাকলীদ) অতএব মাযহাব নতুন কোনো বিষয় নয়। একইভাবে ফকীহ্- মুজতাহিদগণের ফিক্হী সমাধান ও ফাত্ওয়া অনুসরণও নতুন বিষয় নয়। ৩৭ ফকীহ্- মুজতাহিদগণের ফিক্হী সমাধান ও ফাত্ওয়া অনুসরণের এ চিরসত্য ও বাস্তব বিষয়ের ওপর মুসলিম উম্মাহ্ ইসলামের প্রথম যুগ থেকে আমল করে আসছে। এজন্য দেখা যায়, আলফিক্হুল ইসলামী তথা চার মাযহাবের ইমাম ৩৮ ও তাঁদের প্রসিদ্ধ ছাত্রদের ফিক্হী সমাধান ও ফাত্ওয়া সংকলিত (যার অপর নাম মাযহাব) হওয়ার পর থেকে; ইসলামের এ দীর্ঘ ইতিহাসে তাঁদের এ ফিক্হ ও ফাত্ওয়া অনুসরণের বাইরে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান ছিলেন না। সোনালী হরফে লিখা ইসলামী ইতিহাস ও মুসলিম উম্মাহ্র জন্য জীবন ওয়াকফকারী অদ্বিতীয় গে.রবময় ইলমী দাস্তান সম্পর্কে যে সকল ভাই কিঞ্চিত অবগত তাঁরা জানেন, চার মাযহাবের ইমাম ও তাঁদের প্রসিদ্ধ ছাত্রদের ফিক্হী সমাধান ও ফাত্ওয়া সংকলিত হওয়ার পর থেকে পৃথিবীর সকল প্রান্তের সকল মুসলমান এ ফিক্হী সমাধান ও ফাত্ওয়া অনুযায়ী আমল করে আসছেন।
তাকলীদ না করার পদ্ধতি এবং উদ্দেশ্য : তাঁদের ফিক্হী সমাধান ও ফাত্ওয়া অনুসরণের বাইরে যা ছিলো, তা তিন ভাগে ভাগ করা যেতে পারে, ১. কোনো যোগ্য মুজতাহিদ তাঁর নিজ ইজতিহাদ অনুযায়ী আমল করেছেন। ২. কোনো যোগ্য বা অযোগ্য আলিমের চার মাযহাবের ফিক্হী সংকলন ও ফাত্ওয়ার বাইরে কিছু অগ্রহণযোগ্য মতামত, ইসলামী ইতিহাসে যা পরিত্যাজ্য হিসেবেই চিহ্নিত। ৩. বাতিল ফেরকার অস্তিত্ব ও তাদের মতাদর্শ। প্রতি যুগের ওয়ারাছাতুল আম্বিয়া হক্কানী আলিমগণ, এ বাতিল ফেরকার পরিচয় উম্মতে মুহাম্মাদীর সামনে তুলে ধরেছেন।
গোঁড়ামী মুক্ত মানসিকতার প্রয়োজন : ৩৭ সত্য ও বাস্তব কথা হলো, মাযহাব ও তাকলীদ সাহাবীগণের যামানাতেও ছিলো। তাই এটি এমন নয় যে, শত শত দলীল দ্বারা প্রমাণ করতে হবে। বরং প্রয়োজন শুধু প্রশস্ত হৃদয়, হক বা সত্য গ্রহণের মানসিকতা এবং তা'আস্সুবিয়্যাত বা গোঁড়ামী থেকে মুক্ত হয়ে আদালতের নেয়ামত লাভের জন্য প্রার্থনা করা। এ নেয়ামতে ধন্য হলে আশা করা যায় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ৩৮ ইমাম আবূ হানীফা র. ইমাম মালেক র. ইমাম শাফে'ঈ র. ইমাম আহ্মাদ বিন হাম্বল র.