মাযহাবের ইতি কথা : কিছু প্রশ্ন : কিতাবের নামের প্রতি লক্ষ করলে সাধারণ পাঠকদের মনে প্রশ্ন আসতে পারে, মাযহাব কী? বা মাযহাব অনুসরণ করা কী? কথিত আহ্লে হাদীস নামধারী বিদ'আতীদের অপপ্রচারে উপমহাদেশের মুসলিম সমাজ আজ এসব প্রশ্নের সম্মুখীন। কারণ সারা পৃথিবীর মুসলিম সমাজের ন্যায় উপমহাদেশের মুসলিম সমাজও ইসলামের ঊষালগ্ন থেকে মাযহাব অনুসরণ করে আসছে। তাই মাযহাব সম্পর্কিত আলোচনায় পাঠকদের যে বিষয়গুলোর প্রতি প্রথমে দৃষ্টি দেওয়া প্রয়োজন তা হলো, মাযহাবের হাকীকত বা মাযহাব মূলত কী? বা মাযহাব মানার প্রয়োজন আছে কি না? ইত্যাদি প্রশ্নগুলো কখন সৃষ্টি হয়েছে? অথার্ৎ এ প্রশ্নগুলো কি বিগত তেরোশত বছর যাবত ছিলো? না বর্তমান সময়ের গুটিকয়েক ফাত্তান বা ফিতনাকারী কর্তৃক সৃষ্ট? এবং মাযহাব না মানার ওপর ইসলামের গে.রবময় সোনালী ইতিহাসে কখনো আমল হয়েছে কি? মাযহাবের হাকীকত : পাঠক! মাযহাবের হাকীকত বা মাযহাব মূলত কী এ বিষয়ের আলোচনা সামনে তুলে ধরা হচ্ছে। এখানে প্রথম কথা হলো, মাযহাব কি চার ইমামের অনেক পরে সৃষ্ট, (যা বলে কথিত আহ্লে হাদীস বিদ'আতীরা সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করে) না চার ইমামের পূর্বে সাহাবা-তাবে'ঈ যামানাতেও মাযহাব ছিলো? সকল পক্ষপাতিত্ব থেকে মুক্ত হয়ে, সত্য গ্রহণের মানসিকতা নিয়ে অধ্যয়ন করলে বা আহ্লে হাদীস উপাধি গ্রহণ করার পূর্বে প্রকৃত ও যোগ্য হাদীসের খাদেমগণের কাছে জিজ্ঞাসা করলে এ প্রশ্নের সমাধান পাওয়া যেত। ইমাম বুখারী র. এর উস্তাদ আলী ইবনুল মাদীনী র. তাঁর কিতাব, كتاب العلل (কিতাবুল ইলাল) এ বলেন, يكل في أصحاب رسوؿ الله {صلى الله عليو كسل } مل لو ل صحبة يذىبوف مذىبو كيفتوف بفتواه كيسلكوف طريقتو إال ثالثة عبدالله بل مسعود كزيد بل ثابت كعبدالله بل عباس হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সোহ্বতপ্রাপ্ত সাহাবীগণের মধ্যে তিনজন সাহাবীর মাযহাব অনুসরণ করা হত, তাঁদের প্রদত্ত ফাত্ওয়া অনুযায়ী রায় প্রদান করা হত। এবং তাঁদের (ফিক্হী সমাধানের) তরিকা বা পন্থা অনুসরণ করা হত। উক্ত তিন সাহাবী হলেন, আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. যাইদ ইবনে সাবিত রা. এবং আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রা.। পাঠক! আমরা দেখতে পাচ্ছি, সাহাবীগণের মাঝেও মাযহাব ছিলো। সাহাবীগণের যুগেও ফকীহ্-মুজতাহিদদের অনুসরণ করা হত। (এ অনুসরণের নামই
৩৬ আলী ইবনুল মাদীনি র. কিতাবুল ইলাল. পৃ. ১০৭