তাঁর মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি কথা তুলে ধরছি, যা দ্বারা বিজ্ঞ পাঠক তার ইলমী মাকাম সম্পর্কে কিঞ্চিত ধারণা পাবেন। এক মাগরিবী (পশ্চিমা) সালাফী আলিমকে আলোচনার এক পর্যায়ে তিনি বলেছিলেন, شا . في أمر أبديت لو أني على استعداد مناق و في أية مسألة شا . على أم مذى السنة تكوف يكوف الحديث على خالفو بكل جال ، كطلبت منو مسألة مل مساةل مذاى مخالفتها للحديث في غاية الوضوح في نظره-كجرت ىذه الكلمة على لساني فلتة مل غير قصد. উক্ত মাগরিবী আলিমের নিকট প্রকাশ করলাম (চার মাযহাবের) যে কোনো একটির যে কোনো মাসআলা সে হাদীসের খিলাফ মনে করে, আমি সে মাসআলা নিয়ে তার সাথে দলীলভিত্তিক পর্যালোচনা করতে রাজি এবং আমি তার নিকট আবেদন করলাম, আপনি চার মাযহাবের যে কোনো একটি মাসআলা প্রদান করুন, যে মাসআলা আপনার দৃষ্টিতে হাদীসের খিলাফ মনে হয়। (কিন্তু তিনি তা প্রদান করেননি) (কাউছারী র. বলেন) এ কথাটি আমার অনিচ্ছা সত্ত্বেও মুখ দিয়ে বেরিয়ে পড়ে। النكت الطريفة কিতাবের শুরুতে আল্লামা যাহিদ আলকাউছারী র. উক্ত ঘটনাটি এনেছেন। পাঠক! যারা কাউছারী র. এর ইলমী শান ও ইলমী খেদমত সম্পর্কে ধারণা রাখেন, তাঁরা জানেন কাউছারী র. সত্য কথাটিই বলেছেন। যার কিঞ্চিত প্রমাণ বহন করে তাঁর উক্ত النكت الطريفة কিতাবটি। এখানে আলোচনা আর দীর্ঘায়িত করবো না। ইবনে রজব হাম্বলী র. এর একটি প্রশ্ন ও এর উত্তর দ্বারা আমরা এ আলোচনা শেষ করছি। كيف يحصر النػاس فػي أقػواؿ علمػا متعينػيل كيمنػع مػل االجتهػاد ف ف قاؿ أحمق متكلف: أك مل تقليد غير أكلئك مل أةمة الديل؟. যদি কোনো নির্বোধ প্রশ্ন করে যে, কেন মানুষকে সুনির্দিষ্ট কিছু আলিমের বক্তব্যের ওপর সীমাবদ্ধ করা হবে এবং "ইজতিহাদ" থেকে বাধা প্রদান করা হবে অথবা চার ইমাম ব্যতীত অন্য ইমামের অনুসরণ করতে দেওয়া হবে না?
৩৪ উক্ত পশ্চিমাপন্থী সালাফী আলিমের নাম তকিউদ্দীন হেলালী। সে জার্মানে পড়াশুনা করে এবং এক জামার্নী মেয়েকে বিবাহ করে। দেখুন, মুহাম্মাদ আওয়ামা কতৃর্ক মুসান্নাফে ইবনে আবী শায়বার টীকা খ. ২০, পৃ. ২৩