মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

৮. হাফিয তলহা বিন মুহাম্মাদ বিন জা'ফর আশ্‌শাহেদ আবুল কাসেম: ২৯১ হিজরীতে জন্ম গ্রহণ করেন। ইন্তেকাল করেন ৩৮০ হিজরীতে। খুওয়ারেযামী র. লিখেন, كاف مقدـ العدكؿ كالثقات كالإثبات হাফিয তকীউদ্দীন ছুবকী "শিফাউস সিকাম ফী যিয়ারাতি খায়রিল আনাম" কিতাবে তাঁর মুসনাদ থেকে একটি হাদীস নিম্নোক্ত শব্দে উলেস্নখ করেছেন, كفى مسند الإماـ أبى حنيفة رحمو الله تصنيف طلحة بل محمد بل جعفر ال اىد العدؿ حدثنى الخ أبى القاس-. মুহাদ্দিস খুওয়ারেযামী র. তাঁর মুসনাদ সম্পর্কে লিখেছেন, 'এ মুসনাদটি 'হুরূফে মু'জাম' তথা আলীফ, বা, তা, ইত্যাদি আরবী হরফের সিরিয়াল অনুযায়ী সন্নিবেশিত। ৯. হাফিয ইবনুল মুকরী : আবূ বকর মুহাম্মাদ বিন ইবরাহীম বিন আলী আলখাযেন। যিনি ইবনুল মুকরী ইস্পাহানী নামে প্রসিদ্ধ। অনেক বড় ও প্রসিদ্ধ হাদীসের সংকলক এবং শীর্ষ পর্যায়ের হুফ্‌ফাযে হাদীসের অন্তভুর্ক্ত। হাদীসশাস্ত্রে তিনি ইমাম তহাবী র. এর ছাত্র। এবং ইমাম তহাবী র. এর প্রসিদ্ধ "শরহু মা'আনিল আছার" কিতাব ইমাম তহাবী র. থেকে ইবনুল মুকরীই র. বর্ণনা করেছেন। হাফিয যাহাবী র. "তাযকিরাতুল হুফ্‌ফায" কিতাবে ইবনুল মুকরী র. এর আলোচনা নিম্নোক্ত শব্দে শুরু করেছেন, ابل المقرل محدث إصبهاف الإماـ الرحاؿ الحافظ الثقة "ইবনুল মুকরী ইস্পাহানের মুহাদ্দিস, রিজাল তথা জীবন চরিত শাস্ত্রের ইমাম, হাফিযুল হাদীস ও নির্ভরযোগ্য" আবূ নু'আইম ইস্পাহানী তাঁর ব্যাপারে নিম্নোক্ত শব্দ ব্যবহার করেছেন, مسانيد محدث كبير صاحسمع ما ال يحصى كثرة. অর্থাৎ অনেক বড় মুহাদ্দিস ও মুসনাদ হাদীস বিশেষজ্ঞ এবং এত অধিক পরিমাণ হাদীস শ্রবণ করেছেন যা গণনা করে শেষ করা যাবে না। ইবনুল মুকরীর নিজের ভাষ্য, আমি হাদীস অন্বেষণে চারবার প্রাচ্য ও পাশ্চাত্য পদব্রজে সফর করেছি। ৩৮১ হিজরীর শাওয়াল মাসে ৯৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। হাফিয যাহাবী র. "তাযকিরাতুল হুফ্‌ফায" কিতাবে তাঁর সম্পর্কে লিখেছেন, كقد صنف مسند أبى حنيفة. তিনি ইমাম আবূ হানীফা র. এর মুসনাদ সংকলন করেছেন।

৪৯২ হাফিয তকীউদ্দীন ছুবকী "শিফাউস সিকাম ফী যিয়ারাতি খায়রিল আনাম" দায়েরাতুল মা'আরেফ, হায়দারাবাদ ১৩১৫ হিজরীতে প্রকাশিত।

— পৃষ্ঠা ৩৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।