মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

"হাফিয ইবনে আদী র. তাঁর সংকলিত 'মুসনাদে আবী হানীফা'র ভূমিকাতে ইমাম আ'যম র. এর 'মানাকিব' তথা গে.রবান্বিত জীবন চরিত লিখেছেন।" ৭. হাফিয মুহাম্মাদ বিন আল মুযাফ্‌ফার : আবুল হুসাইন আলবাগদাদী, ২৮৬ হিজরীতে জন্ম গ্রহণ করেন। হাদীস শ্রবণ শুরু করেন ৩০০ হিজরীতে। তখন তাঁর বয়স ছিলো ১৪ বছর। হাদীস অন্বেষণে তিনি মিশর, শাম, জাযীরাহ্‌ এবং ইরাক ইত্যাদি দেশ পদব্রজে সফর করেছেন। ইমাম মুহাম্মাদ বিন জারীর তবারী র. তাঁর ওস্তাদগণের অন্যতম একজন। দারাকুতনী, ইবনে শাহীন, বারকানী, আবূ নু'আইম ইস্পাহানী এবং অন্যান্য শীর্ষ পর্যায়ের মুহাদ্দিস তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। দারাকুতনী র. তাঁর থেকে হাজারের অধিক হাদীস শুনেছেন এবং তাঁকে খুব সম্মান করতেন। তাঁর উপস্থিতিতে দারাকুতনী র. কখনো হেলান দিয়ে বসতেন না। হাফিয যাহাবী র. "তাযকিরাতুল হুফ্‌ফায" কিতাবে তাঁর আলোচনা নিম্নোক্ত শব্দে শুরু করেছেন, الحافظ الإماـ الثقة محدث العراؽ "নির্ভরযোগ্য ইমাম হাফিযে হাদীস ইরাকের মুহাদ্দিস" অতঃপর তাঁর সম্পর্কে তিনি এ অভিমত ব্যক্ত করেন। يتخلف . جمع كألف كعل مطابق ىذا الفل ل তিনি হাদীস সংকলন করেছেন, কিতাব রচনা করেছেন, এ শাস্ত্রের মূলনীতি অনুসরণ করেছেন এবং এ বিষয়ে ভিন্নমত পোষণ করেননি। হাফিয ইবনে হাজার আসকালানী র. তাঁর "তা'যীলুল মানফাআ বিযাওয়াইদি রিজালিল আয়িম্মাতিল আরবা'আ" কিতাবের ভূমিকায় লিখেছেন, "হাফিয মুহাম্মাদ বিন আল মুযাফ্‌ফার যে মুসনাদে আবূ হানীফা লিখেছেন, তা হাফিয আবূ বকর ইবনুল মুকরী র. রচিত মুসনাদে আবূ হানীফার সমপরিমাণ। এ মুসনাদে শুধু ইমাম আবূ হানীফা র. এর বর্ণিত মারফূ হাদীসসমূহ লিপিবদ্ধ আছে এবং এ মুসনাদটি ইমাম হারেছী র. এর সংকলন থেকে ছোট। হাফিয ইবনুল মুযাফ্‌ফার র. ইন্তেকাল করেন ৩৭৯ হিজরীতে।"

বিস্তারিত দেখুন শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. রচিত আল্লামা আব্দুল হাই লাখনবী র. এর ح و التعديلالرفع و التكميل يف اجلر এর টীকা পৃ. ৭৭ (অনুবাদক) ৪৯০ প্রাগুক্ত দেওবন্দ ছাপা, পৃ. ১০৫ ৪৯১ দারু ইহ্‌ইয়ায়িত তুরাসিল আরাবী থেকে প্রকাশিত ও আব্দুর রহ্‌মান বিন ইয়াহ্‌ইয়া আল মু'আলেস্নমী এর তাহ্‌কীককৃত "তাযকিরাতুল হুফ্‌ফাযে" এবারতটি এভাবে রয়েছে। كجمعكألف كعلمضايقىذاالفلليتخلف

— পৃষ্ঠা ৩৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।