শায়েখ ছিলেন) তাঁকে ছিকাহ্ তথা নির্ভরযোগ্য বলেছেন। তিনি ইমাম আবূ হানীফা র. এর যে মুসনাদ সংকলন করেছিলেন, মুহাদ্দিস খুওয়ারেযামী র. এ সংকলিত 'মুসনাদ' থেকে "জামি'উল মাসানীদে" হাদীস উদ্ধৃত করেছেন।
৫. ইমাম আব্দুল্লাহ্ হারেছী : ইন্তেকাল ৩৪০ হিজরী । তাঁর সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসছে। ৬. হাফিয ইবনে আদী : আবূ আহ্মাদ আব্দুল্লাহ্ বিন আদী আলজুরজানী, যিনি ইবনুল কাত্তান নামে পরিচিত। ইল্মী মহলে ব্যাপকহারে সমাদৃত গ্রন্থ "আল কামেল ফীল জরহে ওয়াত তা'দীল" প্রণেতা এ ইবনুল কাত্তান র.। ২৭৭ হিজরীতে জন্ম গ্রহণ করেন। আর ৩৬৫ হিজরীতে ইন্তেকাল করেন। জরাহ্ তা'দীল শাস্ত্রে তাঁর ব্যাপক সুখ্যাতি রয়েছে। হাদীসশাস্ত্রে তিনি ইমাম নাসায়ী এবং আবূ ইয়া'লা আলমাওসেলীর র. ছাত্র। আল মালিকুল মুআয্যাম ৪৮৯ ঈসা বিন আবূ বকর আইয়ূবী فى كبد المصي السهالخطي কিতাবে লিখেছেন,
৪৮৯ তাঁর পূর্ণ নাম ও নসব, আলমালিকুল মুআয্যাম আবুল মুযাফ্ফার ঈসা বিন আল মালিকুল আদেল সাইফুদ্দীন আবূ বকর বিন আইয়ূব আল হানাফী র.। জন্ম ৫৭৮ হিজরী। ইন্তেকাল ৬২৪ হিজরী। তাঁর লিখিত উক্ত السهم ادلصيب ىف كبد اخلطيب কিতাবটি ১৩৫০ হিজরী সনে হিন্দুস্তানের দিল্লীতে আল জামিয়াতুল মিলিস্নয়্যাহ্ প্রকাশনা থেকে ছাপা হয়। অতঃপর এ কিতাবটি ১৩৫১ হিজরী সনে প্রায় দু'শত পৃষ্ঠায় মিশর থেকে প্রকাশিত হয়। মূলত আল মালিকুল মু'আয্যাম র. এর السهم ادلصيب ىف كبد اخلطيب কিতাবটি খতীব বাগদাদীর প্রতিবাদে লিখা হয়েছে। খতীব বাগদাদীর র. প্রতিবাদে আরো যে সকল ইমাম কিতাব লিখেছেন তাঁদের মধ্যে উলেস্নখযোগ্য হলেন : ১. ইমাম ইবনুল জাওযী র. এর السهم ادلصيب ىف الرد على اخلطيب ২. ইমাম ইবনুল জাওযী র. এর নাতী (যিনি 'ছিবতু ইবনুল জাওযী' নামে প্রসিদ্ধ) দুটি কিতাব লিখেছেন: ক. প্রথমটি االنتصار إلمام أئمة الأمصار খ. দ্বিতীয়টি مرآة الزمان"মিরআতুয যামান" ৩. ইমাম আবুল মুইয়াদ আলখুআরীযামী র. جامع مسانيد الإمام الأعفم এর ভূমিকাতে খতীব বাগদাদীর প্রতিবাদ করেছেন। ৪. ইমাম সুয়ূতী র. السهم ادلصيب ىف حنر اخلطيب ৫. ইমাম যাহিদ আলকাউছারী র. تأنيب اخلطيب على ما ساقو ىف ترمجة أىب حنيفة من . الأكاذيب .