মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

হাফিয ইবনে উকদা জিলকা'দা মাসে ৩৩২ হিজরীতে ইন্তেকাল করেন। তাঁর জন্ম সন ২৪৯ হিজরী। বুখারী শরীফের ব্যাখ্যাকার হাফিয বদরুদ্দীন মাহ্‌মূদ আইনী তাঁর "তারীখে কাবীর" কিতাবে লিখেন, اف مسند ابى حنيفة البل عقدة يحتول كحده على ما يزيد على ألف حديث . শুধু হাফিয ইবনে উকদার "মুসনাদে আবূ হানীফাতে" কিতাবে এক হাজার থেকেও বেশি হাদীস সংকলিত রয়েছে। ৩. হাফিয আবুল কাসেম র. : আব্দুল্লাহ্‌ বিন মুহাম্মাদ বিন আবীল আওয়াম আসসা'দী (২৩৫ হিজরী)। হাদীসশাস্ত্রে ইমাম নাসায়ী ৪৮৭ এবং ইমাম তহাবী র. এর ছাত্র। মিশরে তিনি বিচারক পদে অধিষ্ঠিত ছিলেন। ইমাম আবূ হানীফার মানাকিব তথা চারিত্রিক গুণাবলীর ওপরও তিনি একটি বিস্তৃত কিতাব লিখেছেন। এ 'মুসনাদে আবূ হানীফা' কিতাবটিও উক্ত বৃহৎ কিতাবের একটি অংশ। এ কিতাবের পাণ্ডুলিপি দিমাশকের জাহিরিয়া কুতুবখানায় রয়েছে। "মাজলিসে ইহ্‌ইয়াউল মা'আরিফীন নুমানিয়া হায়দারাবাদ দাক্কান" দিমাশকের উক্ত পাণ্ডুলিপি থেকে ফটোকপিও সংগ্রহ করেছে। শুনেছি হায়দারাবাদের এ মজলিসের ইচ্ছা আছে, দুর্লভ ও দুস্প্রাপ্য এ ইল্‌মী গনীমত ব্যাপকভাবে প্রচার প্রসার করা। আমি আশাবাদী, অনতিবিলম্বে বা অদূর ভবিষ্যতে এ কিতাব দৃষ্টিনন্দন মুদ্রণে সজ্জিত হয়ে আহ্‌লে ইল্‌মদের হাতে পেঁ.ছে যাবে। ৪. হাফিয আশনানী : কাযী আবুল হুসাইন ওমর বিন আল হাসান বিন আলী র. (৩৩৯ হি.) হাফিয তলহা বিন মুহাম্মাদ তাঁর সম্পর্কে বলেন, كاف مل جلة أصحاب الحديث المجوديل كاحد الحفاظ كقد حدث حديثا كثيرا كحمل الناس عنو قديما كحديثا অর্থাৎ তিনি বড় মাপের জলীলুল কদর মুহাদ্দিস এবং হাফিযে হাদীসদের অন্তভুর্ক্ত ছিলেন। তিনি প্রচুর হাদীস বর্ণনা করেছেন। মুহাদ্দিসগণ পূর্বে ও পরে সব সময়ই তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন। হাফিয আবূ আলী (যিনি ইমাম দারাকুতনী র. এবং হাকেম র. এর

৪৮৬ মুহাদ্দিস মুহাম্মাদ যাহিদ আলকাউছারী রহ. রচিত تأنيب اخلطيب على ما ساقو ىف ترمجة أىب حنيفة من االكاذيب . পৃ. ১৫৬. মিশরী ছাপা ১৩৬১ হিজরী সন দ্র:ব: ৪৮৭ ইমাম যাহাবী র. এর 'তাযকিরাতুল হুফ্‌ফায' ইমাম নাসায়ীর জীবনী। ৪৮৮ আলহামদুলিল্লাহ্‌। অনেক বিলম্বে হলেও আল্লাহ্‌ পাক আল্লামা আব্দুর রশিদ নুমানী র. এর হৃদয়ের এ আকুতি পূর্ণ করেছেন। শাইখুল হাদীস আল্লামা যাকারিয়া র. এর অন্যতম খলীফা আব্দুল হাফিয মক্কী (দা.বা.) এর প্রচেষ্টায় শায়েখ লতীফুর রহ্‌মান আল বাহ্‌রায়েজী আল কাসেমী এর তাহ্‌কীকে এ কাঙ্িখত কিতাবটি ১৪৩১ হিজরী সনে প্রকাশিত হয়েছে। (অনুবাদক)

— পৃষ্ঠা ৩৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।