অসাধ্য। তবে কোনো এক বিশেষ ব্যক্তির হাদীসসমূহকে স্বতন্ত্র কিতাবে পৃথক পৃথকভাবে পেশ করার দৃষ্টান্ত খুব বেশি পাওয়া যাবে না। মুহাদ্দিস ও হাফিযে হাদীসগণের মধ্যে এরূপ ভাগ্যবান খুব কম আছেন যাদের হাদীস স্বতন্ত্র কিতাবে পৃথকভাবে সংকলন করা হয়েছে। আমাদের জানামতে শুধু ইমাম আবূ হানীফা র. একক ব্যক্তিত্ব যার হাদীস ও রেওয়ায়েতের ওপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর অধিক মাসানীদ লিখা হয়েছে। হাফিযে হাদীস ও স্বসময়ের বিজ্ঞ ইমাম যারা এ সকল মাসানীদ সংকলনের যোগ্য তাঁরাই এসকল মাসানীদ লিখেছেন। এ ঙ্বশিষ্ট্যের বিচারে যদি কাউকে ইমাম আবূ হানীফা র. এর সমপর্যায়ের গণ্য করা হয়, তবে তা শুধু ইমাম মালেক র.কেই গণ্য করা যায়। ইমাম আবূ হানীফা র. বর্ণিত হাদীস ও রেওয়ায়েতসমূহ যে সকল মুহাদ্দিস স্বতন্ত্র কিতাবে আলাদা আলাদাভাবে সংকলন করেছেন, তন্মধ্যে যাদের ব্যাপারে আমরা তাহ্কীক (গবেষণা) করতে পেরেছি তাঁরা হলেন। ইমাম আ'যম র. এর মুসনাদ সংকলকগণের সংক্ষিপ্ত পরিচিতি : ১. হাফিয মুহাম্মাদ বিন মাখলাদ বিন হাফস দুরী র. : তাঁর কুনিয়াত হলো আবু আব্দিল্লাহ্। তিনি আতা সম্বোধনে প্রসিদ্ধ। 'দুর' হলো বাগদাদ শহরের পূর্ব দিকের উঁচু ভূমির একটি এলাকা। দুরী এ এলাকার দিকে সম্বন্ধ করেই বলা হয়। ২৩৩ হিজরী সনে জন্ম গ্রহণ করেন, আর ৩২১ হিজরী সনে জুমাদিউল উখরাতে ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেন। হাদীস শাস্ত্র তিনি ইয়াকুব দাওরাকা, যুবায়ের বিন বাক্কার, হাসান বিন আরাফা, ইমাম মুসলিম বিন হাজ্জাজ প্রমূখ জগদ্বিখ্যাত ব্যক্তিদের থেকে অর্জন করেছেন। আর তাঁর থেকে দারাকুতনী, ইবনে উকদা, ইবনুল মুযাফ্ফার, এর মতো শীর্ষ পর্যায়ের হাফিযে হাদীসগণ হাদীস শাস্ত্র শিক্ষা গ্রহণ করেছেন। হাফিয যাহাবী র. "তাযকিরাতুল হুফ্ফায" কিতাবে ইল্মে হাদীসের এ মনীষীর আলোচনা নিম্নোক্ত শব্দে শুরু করেছেন। الإماـالمفيدالثقةمسندبغداد কিছুদূর অগ্রসর হয়ে হাফিয যাহাবী লিখেন, كافكمعركفابالثقةكالصالحكاالجتهادفيالطل. অর্থাৎ তিনি ছিকাহ্ তথা গ্রহণযোগ্য,
৪৮৫ উলেস্নখ্য, এসকল মুসনাদ (হাদীস গ্রন্থের একটি প্রকার) ইমাম আবূ হানীফা র. এর "কিতাবুল আছার" ছাড়াই হাদীসের স্বতন্ত্র সংকলন। অর্থাৎ "কিতাবুল আছার" ইমাম আবূ হানীফা র. এর ইল্মে হাদীসের অপর একটি স্বতন্ত্র তাসনীফ বা রচনা। ইল্মে হাদীসে এ কিতাবের গুরুত্ব কোন্ পর্যায়ের এবং এ কিতাবের বর্ণনাকারীগণ কোন্ মাপের ইমাম তথা তাঁদের শান ও মর্যাদা কী পরিমাণ, সাথে সাথে "কিতাবুল আছার" এর কপিসমূহ কোন্ কোন্ হযরত থেকে বর্ণিত, এ সকল বিষয় আমরা "কিতাবুল আছার" এর ভূমিকাতে বিস্তারিত আলোচনা করেছি।