এরপর থেকে ঈসা ইবনে আবান র. ইমাম মুহাম্মাদ র. এর সাথে আজীবন লেগে থাকেন এবং ইমাম মুহাম্মাদ র. নিকটে ইল্মে ফিক্হ শিক্ষা করেন।
ইমাম আ'যম র. এর শানে উম্মতের ইজমা' : হাফিয ইবনু আব্দিল বার র. তাঁর 'জামি'উ বাইয়ানিল ইল্মি ওয়া ফাদলিহী' কিতাবে ইমাম আ'যম র. এর ভূয়সী প্রশংসাকারীদের একটি সংক্ষিপ্ত তালিকা তুলে ধরেছেন। সেখানে তিনি আটান্নজন পূর্ববর্তী মুহাদ্দিস ও ফকীহ্ এর নাম উলেস্নখ করেছেন। এ আটান্নজন ইসলামের ইল্মী ইতিহাসে এমন ব্যক্তিত্বের অধিকারী যাদেরকে হাদীস ও ফিক্হের স্তম্ভ বলা যেতে পারে। উক্ত কিতাবের টীকাতে শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. আরো দু'জনের নাম যুক্ত করে বলেন, على الإماـ أبي حنيفة حد التواتر عددان : سبعوف، فقد بلغ الثنا كأكثر ما حدد بو العلما كالورع. بالديل كالعل التواتر، كلكل ممل؟ مل خيار سلف ىذه اممة كعلما ىا الم هود له যে সকল মুহাদ্দিস তাওয়াতুরের জন্য সংখ্যা নির্ধারণ করেছেন, তাঁদের অনেকেই সত্তর সংখ্যাকে নির্ধারণ করেছেন, তাই ইমাম আ'যম র. এর প্রশংসাকারীদের সংখ্যা তাওয়াতুর পর্যন্ত পেঁ.ছে গেছে। তবে এ সত্তর জন কারা? এ উম্মতের পূর্ববর্তী ঐসকল ব্যক্তি যাদের দ্বীনদারী, ইল্ম ও খোদাভীতি চিরস্মরণীয়। সম্মানিত পাঠক! এখানে একটি বিষয় স্মরণযোগ্য যে, ইবনু আব্দিল বার র. এর ইন্তেকাল ৪৬৩ হি.। এজন্য তাঁর কিতাবে যে আটান্ন জন ইমামের নাম এসেছে তাঁরা সবাই ইবনু আব্দিল বার র. এর পূর্বযুগের। এসকল ইমামের অনেকেই ইমাম আ'যম র. এর সমসাময়িক বা কাছাকাছি সময়ের ছিলেন। এজন্য ইবনু আব্দিল বার র. এর পরবর্তী যামানার ইমাম মুজতাহিদ ও ইসলামী ব্যক্তিত্বদের নাম উক্ত কিতাবে আসেনি। যেমন : আবূ সা'আদ আস্সাম'আনী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনুন্ নাদীম, ইমাম যাহাবী, ইবনে কাছীর, ইমাম তাজুদ্দীন সুবকী, হাফিয সাখাবী, ইবনে হাজার হাইতামী, ইবনু আল্লান শাফে'ঈ, আব্দুল ওহাব আশ শারানী, ইমাম কাসানী, ইবনুল আসীর, ইমাম সুয়ূতী, হাফিয সালেহী র.সহ শত শত ইসলামী ব্যক্তিত্ব রয়েছে যারা ইমাম আ'যম র. এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।