শুধু ইমাম আ'যমই নন, বরং তাঁর সংস্পর্শ ধন্য ছাত্রদের নিকট এসেও অনেকের ভুল ধারণা দূর হয়েছে। খতীবে বাগদাদী র. উলেস্নখ করা অপর একটি ঘটনার প্রতি দৃষ্টি দিলে এর বাস্তবতা অনুধাবন করা যায়। ঘটনাটি নিম্নরূপ : মুহাম্মাদ ইবনে সামা'আ র. বলেন, ইমাম মুহাম্মাদ র. যে মসজিদে নামায পড়তেন, সে মসজিদেই আমাদের সাথে ঈসা ইবনে আবান র. নামায পড়তেন। আর এ মসজিদেই ইমাম মুহাম্মাদ র. এর ফিক্হী মজলিস হতো। আমি ঈসা ইবনে আবানকে ইমাম মুহাম্মাদ র. এর মজলিসে বসার আহ্বান করতাম। ঈসা ইবনে আবান উত্তরে বলতেন, ى ال قوـ يخالفوف الحديث এরা হাদীসের খিলাফ করে। ঈসা ইবনে আবান র. বাস্তবিকই হাফিযুল হাদীস ছিলেন। একদিনের ঘটনা, তিনি আমাদের সাথে ফজরের নামায আদায় করেন। সেদিন ইমাম মুহাম্মাদ র. এর ফিক্হী মজলিস ছিলো। ঈসা ইবনে আবান র. চলে না গিয়ে মজলিসেই বসে থাকলেন। মজলিস শেষ হলে আমি ঈসা ইবনে আবান র.কে সাথে নিয়ে ইমাম মুহাম্মাদ র. এর কাছে গিয়ে বললাম, এটা আপনার ভাই আবানের ছেলে। সে খুব মেধাবী ও হাদীসের পণ্ডিত। আমি তাঁকে আপনার মজলিসে আহ্বান করলে সে বলে, আমরা নাকি হাদীসের খিলাফ করি। তখন ইমাম মুহাম্মাদ র. বললেন, হে বৎস! তুমি আমাদেরকে হাদীসের কী খিলাফ করতে দেখছ? তুমি আমাদের নিকট (হাদীস) পেশ করে দেখ, আমরা কি বলি। তখন ঈসা ইবনে আবান র. ইমাম মুহাম্মাদ র. এর কাছে হাদীসের পঁচিশটি বাব বা অধ্যায় থেকে প্রশ্ন করেছিলেন। ইমাম মুহাম্মাদ র. সবগুলো প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করেছিলেন। এবং তিনি ঈসা ইবনে আবান র.কে জানিয়ে দিয়েছিলেন, উক্ত হাদীসগুলোর মধ্যে কোন্ কোন্ হাদীস মানসূখ হয়ে গিয়েছে। (এবং কোন্ কোন্ হাদীস আমলযোগ্য) সাথে সাথে তিনি এ বিষয়ে অনেক দলীল প্রমাণ ও দৃষ্টান্ত তুলে ধরেছিলেন। মুহাম্মাদ ইবনে সামা'আ র. বলেন, ইমাম মুহাম্মাদ র. এর কাছ থেকে আসার পর, ঈসা ইবনে আবান র. আমাকে বললেন, كاف بيني ك بيل النور ستر فارتفع عني! ما ظننت أف في ملك الله مثل ىذا الرجل يظهره للناس! আমার ও নূরের মধ্যে পর্দা ছিলো! আমি ভাবতেই পারি না আল্লাহ্র যমীনে মানব জাতিকে (সঠিক পথ দেখাতে) এমন ব্যক্তির জন্ম হতে পারে।
৪৮২ মুহাম্মাদ আওয়ামা, আছারুল হাদীস পৃ. ১২৫