মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ٤٩١
📝 نص 📖 PDF

দেখে বললেন, তোমার হাতে এটি কী কিতাব? আমি তাঁর হাতে কিতাবটি তুলে দিলাম। তিনি ঐ সকল মাসআলা দেখতে লাগলেন, যে মাসআলাগুলোর ক্ষেত্রে আমি লিখেছিলাম قاؿ النعماف: অর্থাৎ নু'মান বলেছেন, তিনি আযানের পর থেকে দেখতে থাকেন, নামাযের সময় হয়ে গেলে কিতাব জামার আস্তিনে রেখে নামায আদায় করেন। নামায শেষে আমার নিকট এসে বললেন : يا خراساني مل النعماف بل ثابت ىذا ؟ হে খুরাসানী! এ নু'মান বিন সাবিত কে? উত্তরে আমি বললাম, شيخ لقيتو بالعراؽ. ইরাকের এক শায়েখ, যার সাথে আমার দেখা হয়েছিলো। তখন তিনি বলেছিলেন, ىذا نبيل مل الم ايخ ، اذى فاستكثر منو ইনিতো একজন শ্রেষ্ঠ শায়েখ, তুমি তাঁর নিকট যাও এবং তাঁর থেকে অধিক ইল্‌ম অর্জন করো। তখন আমি বললাম ىذا أبو حنيفة الذمنهيت عنو এ তো সেই আবূ হানীফা যার ব্যাপারে আপনি নিষেধ করেছিলেন!! হাফিযুদ্দীন আলকারদারী র. ইমাম আ'যম র. এর যে জীবনী লিখেছেন, সেখানে ইবনুল মুবারাকের অতিরিক্ত এ কথাটি তিনি উলেস্নখ করেছেন, ইবনুল মুবারাক র. বলেন : পরবর্তীতে আবূ হানীফা র. এর সাথে মক্কায় আমাদের সাক্ষাত হলে আওযা'ঈ র. ঐ মাসআলাগুলো নিয়ে আবূ হানীফা র. এর সাথে আলোচনা করেন। আবূ হানীফা র. আওযা'ঈর র. নিকট উক্ত মাসআলাগুলোর ব্যাখ্যা ভালোভাবে তুলে ধরেন। অতঃপর আওযা'ঈ র. আবূ হানীফা র. এর নিকট থেকে সরে এলে আমি তাঁকে জিজ্ঞাসা করি, আবূ হানীফা র.কে কেমন দেখলেন? উত্তরে তিনি বললেন, غبطت الرجل بكثرة علمو ككفورعقلو ،كأستغفر الله تعالى ،لقد كنت في غلط ظاىر ، الزـ الرجل ف نو بخالؼ ما بلغني عنو লোকটির (ইমাম আ'যমের) জ্ঞানের বিশালতা ও মেধাশক্তির গভীরতায় আমি ঈর্ষান্বিত। আমার ভুল ধারণার জন্য আল্লাহ্‌র নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। সত্যিই আমি অনেক বড় ভুলের মধ্যে ছিলাম। (আমার ভুল ভেঙ্গেছে) অতএব তুমি তাঁর সঙ্গ কখনো ত্যাগ করবে না। মূলত তাঁর সম্পর্কে আমাকে যা জানানো হয়েছে, তা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। আরো একটি ঘটনা :

৪৮১ মুহাম্মাদ আওয়ামা, আছারুল হাদীস পৃ. ১২৪

— صفحة ٣٦٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.