ইমাম আবূ হানীফা র. যদিও হাফিযুল হাদীস ও হাদীস বিষয়ে তাঁর ব্যাপক জানাশোনা ছিলো, তথাপি তাঁর থেকে হাদীস কম বর্ণিত হওয়ার কারণ হলো, তিনি হাদীস বর্ণনার পরিবর্তে হাদীস থেকে ফিক্হী মাসআলা উদঘাটনে সবসময় নিয়োজিত থাকতেন। একইভাবে ইমাম শাফে'ঈ র. ও ইমাম মালেক র. যত হাদীস জানতেন, তার সামান্যই বর্ণনা করেছেন। (এর কারণ হলো, হাদীস বর্ণনা করার মতো অবসর তাঁরা পাননি।) হযরত ওমর রা. ও আবূ বকর রা. এর সাথে মিল : ঠিক একই অবস্থা হযরত আবূ বকর রা. ও হযরত উমর রা. সাহাবীদ্বয়ের। অন্যান্য সাহাবীর থেকে তাঁদের হাদীস অনেক বেশি জানাশোনা থাকা সত্ত্বেও তাঁরা খুব কমই হাদীস বর্ণনা করেছেন। (কারণ খিলাফতের দায়িত্বেই তাঁরা সারা জীবন ব্যস্ত থাকতেন)। অপরদিকে তাঁদের বয়োকনিষ্ঠ সাহাবীগণ অনেক বেশি হাদীস বর্ণনা করেছেন। তাই অজ্ঞ ও নফসের গোলাম ব্যতীত, বিবেক বুদ্ধিসম্পন্ন সকলেই এ বিষয়গুলো অনুধাবণ করতে পারেন। ইবনে তাইমিয়া বলেন, يتعمدكف مخالفة الحديث أةمة المسلميل أنه كمل ظل بأبي حنيفة أك غيره مل إما بظل كإما بهول ،ك تكل الصحيح، لقياس أك غيره، فقد أخطأ عليه যারা আবূ হানীফা র. বা মুসলমানদের অন্যান্য ইমাম সম্পর্কে ধারণা করে, এ ইমামগণ কিয়াস বা অন্যান্য কারণে ইচ্ছা করে সহীহ্ হাদীসের বিরোধিতা করেছেন, তারা এ ইমামদের প্রতি মিথ্যা অপবাদ দিয়েছেন। হয়তো তারা ধারণা করে অথবা নফসের কুমন্ত্রণায় ইমামদের সম্পর্কে এমন বলেছেন । তিনি আরো বলেন, أةمة أىل الحديث ، كالتفسير، كالتصوؼ، كالفقو ، مثل امةمة امربعة كأتباعه . হাদীস, তাফসীর, তাসাওউফ, ফিক্হ এর ইমাম হলো, আয়িম্মায়ে আরবা'আ (অর্থাৎ ইমাম আবূ হানীফা, ইমাম শাফে'ঈ, ইমাম মালেক, ইমাম আহ্মাদ বিন হাম্বল র.) ও তাঁদের অনুসারীগণ। তবে কথা হলো, যে মহান ব্যক্তির ইল্মী খেদমত পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে পড়েছে, তাঁকে কেউ হিংসা করবে না এটি কিভাবে সম্ভব! তাই তাঁকে হিংসা করার লোকও পৃথিবীতে ছিলো। তবে তাঁর ব্যাপারে শুধু হিংসুকই নয়, সাথে সাথে
৪৭৮ ইবনে তাইমিয়া, মিনহাজুস্ সুন্নাহ্, খ. ১, পৃ. ১৭২ সূত্র : শায়েখ আব্দুর রশীদ নু'মানী, মাকানাতুল ইমাম আবী হানীফা র. ফীল হাদীস পৃ. ৫০