মুহাদ্দিস ইবনে রুস্তম ইবনে কুবাদ র. তাঁর 'الحفاظ تراج' (তারাজিমুল হুফ্ফায) গ্রন্থে ইমাম আ'যম আবূ হানীফা র. এর জীবন চরিত তুলে ধরেছেন। ইমাম সুয়ূতী র. তাঁর 'طبقات الحفاظ' (তবাকাতুল হুফ্ফায) কিতাবে ইমাম আ'যম র. এর জীবন চরিত তুলে ধরে ভূয়সী প্রশংসা করেছেন। উলেস্নখ্য, ইমাম সুয়ূতী র. এর এ কিতাবটি মূলত ইমাম যাহাবী র. এর কিতাবেরই সার-সংক্ষেপ ও পরিশিষ্ট। মুহ্তারাম পাঠক, তবাকাতুল হুফ্ফায, তাযকিরাতুল হুফ্ফায ইত্যাদি কিতাবগুলোতে ঐ সকল মুহাদ্দিসের জীবন চরিত আলোচিত হয়েছে, যারা হাদীসের হাফিয ছিলেন। কিতাবগুলোর নামের প্রতি লক্ষ্য করলেও বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। কেননা তাযকিরাতুল হুফ্ফায এর মধ্যে তাযকিরা অর্থ স্মৃতিচারণ বা আলোচনা। আর হুফ্ফায, হাফিয এর বহুবচন। তাই তাযকিরাতুল হুফ্ফায অর্থ হাফিযগণের স্মৃতিচারণ। তবাকাতুল হুফ্ফায অর্থ বিভিন্ন যুগের হাফিযগণের জীবন চরিত। ইল্মী পরিভাষার সাথে যিনি কিঞ্চিত পরিচিত তিনি জানেন, এখানে হাফিয বলতে কুরআনের হাফিয উদ্দেশ্য নয়, বরং হাদীসের হাফিয উদ্দেশ্য। তাই ইমাম আ'যম আবূ হানীফা র. যে হাদীসের হাফিয ছিলেন তা অন্তর রোগে আμান্ত ব্যক্তি ব্যতীত সকলের সামনেই সুস্পষ্ট। ইসলামী বিষয়ে সাধারণ জ্ঞানের অধিকারী ব্যক্তি মাত্রই জানেন, হাদীসে পণ্ডিত ব্যক্তি ব্যতীত মুজতাহিদ ফকীহ্ হওয়া কখনোই সম্ভব নয়। ইমাম আ'যম র. হাদীসে পণ্ডিত না হলে, মুজতাহিদ ফকীহ্ হলেন কিভাবে? তিনি যদি মাসআলা গবেষণার উৎস কুরআন-হাদীস সম্পর্কেই জ্ঞান না রাখতেন, তাহলে হাজার হাজার মাসআলার সমাধান পেশ করলেন কিভাবে? কিভাবেই বা যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকীহ্, আদীব, তাঁর শিষ্যত্ব গ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন? তাই যারা তাঁর পেশ করা মাসআলার প্রতি দৃষ্টি দিয়েছেন এবং মাসআলাগুলোর দলীল দেখেছেন, তাঁরাই ইমাম আ'যমের র. প্রতি ভক্তিতে অনুপম প্রশংসা তুলে ধরেছেন।
ইমাম আ'যম র. এর ইজতিহাদের মূলনীতি :
৪৭৪ শাইখ আব্দুর রশীদ আন্নু'মানী র. মাকানাতুল ইমাম আবী হানীফা ফীল হাদীস পৃ. ৫৮-