হাফিযুল হাদীসগণের যে জীবন চরিত রচনা করেছেন, সে সকল জীবন চরিতের মধ্যে ইমাম আ'যম আবূ হানীফা র. এর নাম শ্রদ্ধা ও তা'যীমের সাথে উলেস্নখ করেছেন। ইমাম যাহাবী র. তাঁর 'তাযকিরাতুল হুফ্ফায' (تذكرة الحفاظ ) গ্রন্থে ইমাম আ'যম র. এর ভূয়সী প্রশংসা করেছেন। এ 'তাযকিরাতুল হুফ্ফায' গ্রন্থের শুরুতে ইমাম যাহাবী র. বলেন, في التوثيق النبوم، كمل يرجع إلى اجتهادى معدلي حملة العل ىذه تذكرة بأسما كالتضعيف،كالتصحيح كالتضعيف. এখানে ইল্মে নববীর ঐ সমস্ত ন্যায়পরায়ণ বিশেষজ্ঞের আলোচনা রয়েছে, যাদের মতামত হাদীস বর্ণনাকারীর গ্রহণযোগ্যতা ও হাদীস সহীহ্-য'ঈফের ক্ষেত্রে গ্রহণ করা হয়। অর্থাৎ তাঁরা ইজতিহাদ বা গবেষণা করে হাদীস বর্ণনাকারীদের গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য বললে তা গ্রহণ করা হয়। অনুরূপভাবে হাদীস সহীহ্ বা য'ঈফ বললে তাও গ্রহণ করা হয়। হাফিয শামসুদ্দীন আলমাকদেসী আলহাম্বলী র. তাঁর 'আলমুখতাসারু ফী তবাকাতি উলামায়িল হাদীস' المختصر في طبقات علما الحديث) ) গ্রন্থে ইমাম আ'যম র. সম্পর্কে আলোচনায় উত্তম প্রশংসা করেছেন। কিতাবের শুরুতে তিনি বলেন, فهذا كتاب مختصر، ي تمل على جملة مل الحفاظ ، مل أصحاب النبي صلي الله الحديث الجهل به . ، اليسع مل ي تغل بعل كالتابعيل، كمل بعدى عليو ك سل এ সংক্ষিপ্ত কিতাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবী, তাবে'ঈ ও তাবে-তাবে'ঈদের পরবর্তী যামানার অনেক হাফিযুল হাদীসের জীবনী আলোচিত হয়েছে। যারা হাদীস অধ্যয়নে লিপ্ত, তাঁদের এ সকল হাফিযুল হাদীসের জীবন চরিত অজানা থাকা উচিৎ নয়। হাফিয আবূ আব্দিল্লাহ্ ইবনে নাসিরুদ্দীন র. তাঁর بديعة البياف عل موت امعياف (বাদী'আতুল বায়ান আন-মাওতিল আ'ইয়ান) ও التبياف لبديعة البياف (আত্ তিবইয়ান লি বাদী'আতিল বায়ান) নামে দু'টি হাফিযুল হাদীসের জীবন চরিত গ্রন্থে, ইমাম আবূ হানীফা র. এর প্রশংসা তুলে ধরেছেন। মুহাদ্দিস জামালুদ্দীন ইউসুফ আস্সালেহী আলহাম্বলী র. তাঁর ' طبقات الحفاظ' (তবাকাতুল হুফ্ফায) গ্রন্থে ইমাম আ'যম র. এর জীবন চরিত তুলে ধরেছেন।
— পৃষ্ঠা ৩৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।