মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আ'মাশ র. ইমাম আবূ হানীফা র.কে শুধু হাদীস গবেষকই বলেননি বরং একজন প্রকৃত হাদীস গবেষকের সর্বোচ্চ স্তরে উপনীত হওয়ার সার্টিফিকেট প্রদান করেছেন। মূলত ইমাম আ'যম আবূ হানীফা র. এর ইল্‌মী যোগ্যতা ও মুহাদ্দিসানা শানের কারণে ইমাম মালেক র.ও ইমাম আবূ হানীফা র. এর কিতাব থেকে ইল্‌মী সহযোগিতা গ্রহণ করতেন। আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ আদ্দারওয়ারদী র. (মৃ. ১৮৭ হি.) বলেন, أبي حنيفة كينتفع بها كت كاف مالك بل أنس ينظر في ইমাম মালেক র. ইমাম আবূ হানীফা র. এর কিতাব দেখতেন এবং উক্ত কিতাব থেকে ইল্‌মী উপকার গ্রহণ করতেন। ইমাম আবূ হানীফা র. এর নিকট হাদীসের ব্যাপক সংকলন ছিলো। যার প্রমাণ ইল্‌মী ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। আবূ ইয়াহ্‌ইয়া যাকারিয়া ইবনে ইয়াহ্‌ইয়া আন নিশাপুরী র. (মৃ. ২৯৮ হি.) তাঁর "মানাকিবে আবী হানীফা" কিতাবে ইমাম আবূ হানীফা র. থেকে সনদসহ এ কথা উলেস্নখ করেছেন, عندم صناديق مل الحديث ما أخرجت منها إال اليسير الذم ينتفع بو. ইমাম আবূ হানীফা র. বলেন, আমার নিকট হাদীসের ভাণ্ডার জমা রয়েছে। আমি সে হাদীসগুলো থেকে অল্প হাদীসই উলেস্নখ করেছি। অর্থাৎ যে হাদীসগুলো মানুষদের উপকৃত করবে সে হাদীসগুলোই উলেস্নখ করেছি। ইমাম আবূ হানীফা র. তাঁর "কিতাবুল আছার" হাদীস গ্রন্থটি চলিস্নশ হাজার হাদীস থেকে সংকলন করেন। সদরুল আইম্মা মুওয়াফ্‌ফিক বিন আহ্‌মাদ র. বলেন, أبو حنيفة رحمو كانتخ الله الآثار مل أربعيل ألف حديث ইমাম আবূ হানীফা র. তাঁর 'কিতাবুল আছার' চলিস্নশ হাজার হাদীস থেকে নির্বাচন করে সংকলন করেন। (সদরুল আইম্মা মুওয়াফ্‌ফিক বিন আহ্‌মাদ, মানাকিবুল ইমাম আ'যম র. খ. ১, পৃ. ৯৫) যারা হাফিযুল হাদীসের মধ্যে আবূ হানীফা র.কে গণ্য করেছেন : এজন্য পৃথিবী বিখ্যাত মুহাদ্দিসগণ ইমাম আ'যম র.কে হাফিযুল হাদীসগণের মধ্যে গণ্য করেছেন। এবং ইসলামী ইতিহাসে যুগে যুগে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসগণ

৪৭২ প্রাগুক্ত, পৃ. ২৩৫ ৪৭৩ সদরুল আইম্মা মুওয়াফ্‌ফিক বিন আহ্‌মাদ, মানাকিবুল ইমাম আ'যম র. খ. ১, পৃ. ৯৫

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।