কোনো সমস্যাই আসুক না কেন তার সমাধান কুরআন-সুন্নাহ্র মধ্যে প্রকাশ্য বা অপ্রকাশ্যভাবে রয়েছে। এরপর ইমাম বাইহাকী র. বলেন, كجعل في أمتو في كلٌ عصر مل امعصار أةمة يقوموف ببياف شريعتو كحفظها على أمتو، كردٌ البدعة عنها এবং আল্লাহ্ তা'আলা উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মধ্যে প্রতি যুগে ইমাম সৃষ্টি করেছেন যারা তাঁর শরীয়ত প্রতিষ্ঠা করবে এবং তাঁর শরীয়তকে সংরক্ষণ করবে। সাথে সাথে বিদ'আতকে প্রতিহত করবে। আমরা দেখতে পাচ্ছি "ইমাম" শরীয়ত প্রতিষ্ঠা করেন, সংরক্ষণ করেন এবং বিদ'আত প্রতিহত করেন। এখন যিনি কুরআন-হাদীসে এবং কুরআন হাদীসের নির্যাস আলফিক্হুল ইসলামীতে যথাযথ যোগ্যতা রাখেন না তিনি কি শরীয়ত প্রতিষ্ঠা করতে পারেন? তিনি কি শরীয়ত সংরক্ষণ করতে পারেন? বিদ'আত প্রতিহত করতে পারেন? যা হোক, ইমাম আবূ দাউদ র. ইমাম আ'যম আবূ হানীফা র. এর ব্যাপক যোগ্যতা এবং তৎকালীন মুসলিম জাহানের যোগ্য ইসলামী ব্যক্তিত্বদের ইমাম আ'যম আবূ হানীফা র. এর অনুসরণ, সর্বোপরি একজন ইমাম হতে হলে যে সকল গুণের অধিকারী হতে হয় তা ইমাম আ'যম আবূ হানীফা র. এর মধ্যে প্রত্যক্ষ করেই বলেছিলেন, كاف إماما إف أبا حنيفة নিশ্চয় আবূ হানীফা ইমাম ছিলেন। হাফিয যাহাবী র. (৬৭৩-৭৪৮ হি.) বলেন, كاف أبو حنيفة مل أذكيا بني آدـ আবূ হানীফা ছিলেন আদম সম্প্রদায়ের প্রতিভাবানদের অন্যতম। ইমাম আ'মাশ র. (৬১-১৪৮ হি.) ইমাম আবূ হানীফা র.কে বলেছিলেন, امطبا كنحل الصيادلة. أنت সত্যিই তোমরা ডাক্তার আর আমরা ঔষধ বিেμতা। অর্থাৎ ডাক্তাররা যেমন জানেন কোন্ ঔষধে কোন্ কাজ হয়, অনুরূপভাবে তোমরা (ফকীহ্রা) জানো, কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়। আর আমরা যারা নিছক হাদীস বর্ণনাকারী তারা ঔষধ বিেμতার মতো, অর্থাৎ তারা যেমন জানে না কোন্ ঔষধে কোন্ কাজ হয়, আমরাও জানি না কোন্ হাদীস আমলযোগ্য আর কোন্ হাদীস আমলযোগ্য নয়।
৪৭০ আলইবার খ. ১, পৃ. ২১৪ ৪৭১ আবুল কাসিম ইবনুল আওয়াম, ফাদাইলু আবী হানীফা, পৃ. ১০২