তাই আমরা দেখতে পাই, হাদীস অনুসরণের এ ধারা অনুসরণ করে গেছেন প্রতি যুগের হকপন্থী সকল ইমাম, ফকীহ্, মুহাদ্দিস, হক্কানী আলিম, এক কথায় পুরো মুসলিম উম্মাহ্। সুনানে আবূ দাউদ এর সংকলক ইমাম আবূ দাউদ র.(২০২-২৭৫ হি.) বলেন, كاف إماما إف أبا حنيفة অর্থাৎ নিশ্চয় আবূ হানীফা র. ইমাম ছিলেন। এমন একজন জগদ্বিখ্যাত মুহাদ্দিস যার সংকলিত সুনানের কিতাব পৃথিবীময় পঠিত। সে ইমাম আবূ দাউদ র. ইমাম আ'যম আবূ হানীফা র.কে "ইমাম" লকবে ভূষিত করেছেন। পাঠক! কোন্ ব্যক্তিকে ইমাম বলা হয়? বা ইমামের ব্যাখ্যা কী? তা ইমাম বাইহাকী র. তাঁর ال ريعة دالةل النبوة كمعرفة أحواؿ صاح কিতাবে (খ. ১, পৃ. ৪৩) কিঞ্চিত তুলে ধরেছেন। উক্ত আলোচনায় ইমাম বাইহাকী র. বলেন, "এ পরিচ্ছেদের আলোচনায় তোমাদের জানা উচিত যে, আল্লাহ্ তা'আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সত্যসহ প্রেরণ করেছেন। এবং তাঁর ওপর কুরআন মাজীদ অবতীর্ণ করেছেন। এবং এ কুরআন মাজীদ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ্ তা'আলা নিজেই নিয়েছেন। আল্লাহ্ তা'আলা বলেন, إًنَّاينىحٍلىزَّلٍنىانػىالذِّكٍرإًنَّاىكلىويىافًظيوفىلىح অর্থাৎ আমি কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এ কুরআন সংরক্ষণ করবো। আর আল্লাহ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ্র মনোনীত দ্বীনের ও কিতাবের স্পষ্ট করার স্থানগুলো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ্ তা'আলা বলেন, لٍنىاىأىنػٍزىكىإًلىيٍكىالذِّكٍرىيِّلىلًتيبػًلًلنَّاساىمىيزِّؿنػًٍإًلىيٍهٍيلَّهىلىعىك ىكفيىكَّرىفتػىيػ আপনার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, যেন আপনি মানুষদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেন, যা তাদের প্রতি অবতীর্ণ হয়েছে। এবং তারা যেন চিন্তা করে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করার কারণ উম্মতকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। অতঃপর উম্মতকে সুস্পষ্ট দ্বীনের ওপর প্রতিষ্ঠিত করার পর আল্লাহ্ তা'আলা তাঁর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর নিজ রহ্মতের কোলে তুলে নিয়েছেন। এখন মুসলমানদের সামনে যে
৪৬৭ হাফিয যাহাবী, তাযকিরাতুল হুফ্ফায, খ. ১, পৃ. ১৬০ ৪৬৮ সূরা হিজর. ৯ ৪৬৯ সূরা নাহ্ল. ৪৪