মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

তবে আমার আবেদন হলো, পাঠক যদি আব্দুল্লাহ্‌ ইবনুল মুবারাক র. এর সংক্ষিপ্ত জীবনী হযরত শাহ্‌ আব্দুল আযীয মুহাদ্দিসে দেহ্‌লবী র. এর "বুস্তানুল মুহাদ্দিসীন" কিতাব থেকে পড়ে নিতেন তাহলে তাঁর মর্যাদার ব্যাপারে কিছুটা ধারণা আসতো এবং জানা যেত, হাদীসের জগতে তিনি কোন্‌ মাপের মানুষ। এ কিতাবটি ইসলামিক ফাউন্ডেশন থেকেও অনুবাদ হয়েছে। যা হোক হাদীসের জগতে এমন বাদরুল উলূম ইমাম আবূ হানীফা র. এর কি প্রশংসাই না তুলে ধরেছেন। কখনো বলেছেন, 'আবূ হানীফা র. মানব জাতির মধ্যে সবচে বড় ফকীহ্‌। ফিক্‌হের জগতে তাঁর মতো ব্যক্তিত্ব আমি দেখিনি'। আবার কখনো বলেছেন, "ইমাম আবূ হানীফা র. ও সুফিয়ান সাওরী র. না থাকলে তিনি বিদ'আতী হয়ে যেতেন।" যার সংস্পর্শে এসে এত বড় বড় মুহাদ্দিস জীবনের দিশা পেয়েছেন, পেয়েছেন মুক্তির পথ। তাঁর শানে বিন্দুমাত্র বেয়াদবী জীবনে কি অকল্যাণ বয়ে আনতে পারে না? সুফিয়ান ইবনে উয়াইনা র. (১০৭-১৯৮ হি.) বলেন, أكؿ مل صيرني محدثا أبو حنيفة ، قدمت الكوفة فقاؿ أبو حنيفة: إف ىذا أعل الناس بحديث عمرك بل دينار، فاجتمعوا علي فحدثته . সর্বপ্রথম যিনি আমাকে মুহাদ্দিস বানিয়েছেন, তিনি হলেন আবূ হানীফা র., (ঘটনাটি হলো) আমি কূফা নগরীতে গেলে, আবূ হানীফা র. মানুষদের বললেন এ ব্যক্তি আমর ইবনে দিনারের হাদীস সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তখন মানুষেরা আমার নিকট ভীড় করে, আর আমি তাঁদের হাদীস শিক্ষা দিতে থাকি।

ইমাম আবূ হানিফা র. মুহাদ্দিসগণের উস্তাদ : এ ঘটনা উলেস্নখ করে হযরত যফর আহ্‌মাদ ওসমানী র. তাঁর إنجا الوطل عل االزدرا ب ماـ الزمل (ইনজাউল ওয়াতান আনিল ইযদিরায়ি বি ইমামিয্‌ যামান) কিতাবে খ. ১, পৃ. ১১ বলেন, يكل رضي الله عنو محدثا فقط ، بل كاف ممل يجعل الرجاؿ فل محدثيل. ইমাম আ'যম র. শুধু নিজেই মুহাদ্দিস ছিলেন না, বরং তিনি ঐসকল ব্যক্তির অন্তভুর্ক্ত যারা মানুষদের মুহাদ্দিস বানাতেন। মূলত ইমাম আ'যম আবূ হানীফা র. এভাবেই মানুষদের হাদীস অনুসরণের পথ দেখাতেন যেভাবে সাহাবা ও তাবে'ঈদের মাঝে হাদীস অনুসরণ হতো। ইমাম মালেক র. ইমাম শাফে'ঈ র. ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র.ও মানুষদেরকে হাদীস অনুসরণের এ পথই বাতলে দিয়ে গেছেন।

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।