মুতাশাদ্দিদ বা কঠোর ব্যক্তিদের অন্যতম। ইমাম আ'যম সম্পর্কে আলী ইবনুল মাদীনি র. এর মতামত পূর্বে তুলে ধরা হয়েছে। উলূমে হাদীসের এ সকল স্তম্ভ কত সম্মানের সাথে ইমাম আ'যম আবূ হানীফা র. এর গ্রহণযোগ্যতা ও প্রশংসা তুলে ধরেছেন। আব্দুল্লাহ্ ইবনুল মুবারাক র. (১১৮-১৮১ হি.) বলেন, أفقو الناس أبو حنيفة، ما رأيت في الفقو مثلو. আবূ হানীফা র. মানব জাতির মধ্যে সবচে বড় ফকীহ্। ফিক্হের জগতে তাঁর মতো ব্যক্তিত্ব আমি দেখিনি। ৪৬৩ তিনি আরো বলেন, كني بأبي حنيفة ك سفياف الثورم لكنت بدعيانلوال أف الله عز ك جل يدار আল্লাহ্ তা'আলা আবূ হানীফা ও সুফিয়ান সাওরীকে যদি আমার সাথে পরিচয় করিয়ে না দিতেন, তাহলে আমি বিদ'আতী হয়ে যেতাম। এখানে ইমাম আবূ ইউসুফ র. (১১৩-১৮২ হি.) এর কথা স্মরণযোগ্য। তিনি বলেন, سفياف الثورم أكثر متابعة مبي حنيفة مني. সুফিয়ান সাওরী আমার থেকে আবূ হানীফার বেশি অনুসারী। ইমাম যুফার র. (১১০-১৫৮ হি.) এর কাছে সুফিয়ান সাওরী র. এর হাদীসের কিতাব পেঁ.ছলে, ইমাম যুফার র. বলেছিলেন, الى غيرنا كتابنا نس অর্থাৎ আমাদেরই কিতাব তবে অন্যের প্রতি সম্পর্কিত করা হয়েছে। এজন্যই বিভিন্ন মাসআলাতে ইমামদের যে মাযহাব উলেস্নখ করা হয় সেখানে দেখা যায়, ইমাম সুফিয়ান সাওরী র. এর অনেক মতামত হানাফী মাযহাব অনুযায়ী। অপর এক আলোচনায় আব্দুল্লাহ্ ইবনুল মুবারাক র. বলেন, ال تقولوا : رأم أبي حنيفة، كلكل قولوا: تفسير الحديث তোমরা আবূ হানীফার মতামত বলো না, বরং বলো তাঁর মতামতটি হাদীসের ব্যাখ্যা। হযরত আব্দুল্লাহ্ ইবনুল মুবারাক র. এর অগণিত গুণাগুণ ও সানা-সিফাত রিজাল, তারীখ, মানাকিব, তবাকাত ইত্যাদি কিতাবে বর্ণিত হয়েছে। কেউ বলেছেন, আমীরুল মু'মিনীন ফীল হাদীস। আবার কেউ বলেছেন, ইমামুল মুসলিমীন, আরো কত কি!
৪৬৩ আল্লামা যফর আহ্মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস, পৃ. ৩১০ ৪৬৪ আবুল কাসিম ইবনুল আওয়াম, ফাদাইলু আবী হানীফা, পৃ. ৮৪ ৪৬৫ প্রাগুক্ত, পৃ. ১০৫ ৪৬৬ আবুল কাসিম ইবনুল আওয়াম, ফাদাইলু আবী হানীফা, পৃ. ১০১