মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মুতাসাহিল ইমামগণ কোমল বা সহনশীলতার সাথে অর্থাৎ কিছুটা ছাড় দিয়ে আলোচনা করেন। ইমাম যাহাবী র. তাঁর الموقظة في عل مصطلح الحديث কিতাবে পৃ. ৮৩ বলেন, فململ ىو مل ىو معتدؿ، كمنه مل نفسو حادُّ في الجرح، كمنه ىمتساىل, فالحادُّ فيه : يحيى بل سعيد، كابل معيل، كأبو حات ، كابل خراش، كغيرى . ইমামদের মধ্যে দোষ বর্ণনায় কোনো কোনো ইমাম খুব কঠোর ও অনমনীয়। কোনো কোনো ইমাম মধ্যমপন্থী। আবার কোনো কোনো ইমাম কোমল বা সহনশীল। কঠোর ও অনমনীয় ইমামদের মধ্যে রয়েছেন, ইয়াহ্‌ইয়া ইবনে সা'ঈদ (আলকাত্তান), ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন, আবূ হাতেম, ইবনে খিরাশ র. ও অন্যান্যরা। সম্মানিত পাঠক! আপনারা নিশ্চয় লক্ষ করেছেন, হাদীসের এ মুতাশাদ্দিদ বা কঠোর ইমামগণও ইমাম আ'যম আবূ হানীফা র. এর 'তাওসীক' বা গ্রহণযোগ্যতা বর্ণনা করেছেন। অর্থাৎ তাঁরা ইমাম আ'যম আবূ হানীফা র. এর হাদীস ও ফিক্‌হের অনুপম যোগ্যতার বিষয় উম্মতের সামনে তুলে ধরেছেন। যেমন ইয়াহ্‌ইয়া ইবনে সা'ঈদ আলকাত্তান, ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন ইত্যাদি, (যা পূর্বে তুলে ধরা হয়েছে।) অনুরূপভাবে আলী ইবনুল মাদীনিও মুতাশাদ্দিদ বা কঠোর প্রকৃতির ছিলেন। প্রখ্যাত হাদীস গবেষক শায়েখ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. আল্লামা যফর আহ্‌মাদ ওসমানী র. রচিত السنل إعال এর মুকাদ্দামায় قواعد في علوـ الحدث এর ৩২৪ পৃ. বলেন, إف ( علي بل المديني ) مت دد في الرجاؿ ت ددان معركفان ، نصَّ عليو غير كاحد ، التهذي الحافظ ابل حجر في ترجمة ( فضيل بل سليماف النميرم) في تهذي منه۸: ۱۹۱كىدم السارم ص:٤٣٤كاف مل المت دديل.فقاؿ: ركل عنو علي بل المديني ك নিশ্চয় (আলী ইবনুল মাদীনি) রিজাল শাস্ত্রে (হাদীস বর্ণনাকারীদের দোষ- গুণ বর্ণনার ক্ষেত্রে) খুব কঠোর ছিলেন। তাঁর কঠোরতা খুবই প্রসিদ্ধ। অনেকেই এটি বলেছেন। তাঁদের মধ্যে ইবনে হাজার র. অন্যতম। ফুযাইল ইবনে সুলাইমান আন্‌ নুমাইরী এর আলোচনায় ইবনে হাজার র. তাঁর তাহ্‌যীবুত তাহ্‌যীব কিতাবে খ. ৭, পৃ. ২৯২ এবং হাদীয়ুস সারী পৃ. ৪৩৪ (ফাতহুল বারীর মুকাদ্দামা) বলেন, তাঁর (ফুযাইল ইবনে সুলাইমান আন্‌ নুমাইরী) থেকে আলী ইবনুল মাদীনি হাদীস বর্ণনা করেছেন। আর আলী ইবনুল মাদীনিতো

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।