كافقاؿ البخارم : ما استصغرت نفسي عند أحد إال عند علي ابل المديني، ك أىل عصره. كقاؿ النساةي : كأف الله عز كجل خلق علي بل المديني لهذا ال أف، أعل অর্থাৎ ইমাম বুখারী র. বলেন, আলী ইবনে মাদীনি ব্যতীত অন্য কারো সামনে আমি নিজেকে ছোট মনে করিনি। তিনি তাঁর যামানায় সবচে বড় আলিম ছিলেন। ইমাম নাসায়ী র. বলেন, মহান রব্বুল আলামীন আলী ইবনে মাদীনিকে এ কাজের (ইল্মে হাদীস ইল্মে রিজাল) জন্যই সৃষ্টি করেছেন। এ আলী ইবনুল মাদীনি র. ইমাম বুখারী র. এর ওস্তাদ। ইমাম বুখারী র. তাঁর সহীহ্ বুখারীতে এ আলী ইবনুল মাদীনী র. এর সূত্রে কত হাদীসই না এনেছেন। অনেকেতো مأل শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ বলেছেন ইমাম বুখারী র. তাঁর সহীহ্ বুখারীকে আলী ইবনুল মাদীনি র. এর হাদীস দ্বারা পূর্ণ করেছেন। তাছাড়া ইমাম বুখারী র. নিজেও তাঁর এ ওস্তাদের সামনে নিজেকে ছোট মনে করতেন। তিনি আলী ইবনুল মাদীনি র. ইমাম আ'যম আবূ হানীফা র. সম্পর্কে বলছেন, "ইমাম আবূ হানীফা থেকে ইমাম সাওরী ও ইবনুল মুবারাক হাদীস বর্ণনা করেছেন এবং তিনি (ইমাম আবূ হানীফা র.) নির্ভরযোগ্য। তাঁর থেকে হাদীস বর্ণনাতে কোনো অসুবিধা নেই।" রাবী বিচারকদের তিন অবস্থা : এখানে একটি বিষয় উলেস্নখ্য যে, হাদীসের যে সকল ইমাম রাবীদের (হাদীস বর্ণনাকারীদের) বিষয়ে কথা বলেছেন, তাদের তিন শ্রেনীতে ভাগ করা হয়। 1. مت دد বা খুব কঠোর ও অনমনীয় 2. معتدؿ বা মধ্যমপন্থী 3. متساىل বা কোমল বা সহনশীল অর্থাৎ মুতাশাদ্দিদ ইমামগণ খুব কঠোর ও অনমনীয়ভাবে হাদীস বর্ণনাকারীদের বিষয়ে কথা বলেছেন। আর মু'তাদিল ইমামগণ মধ্যমপন্থা বা স্বাভাবিকভাবে বর্ণনাকারীদের বিষয়ে আলোচনা করেছেন।
৪৬২ আল্লামা যফর আহ্মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস এর টীকা, আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. পৃ. ৩২৪