:شعبة قاؿ الإماـ أحمد : كاف شعبة أمة كحده في ىذا ال أف... كقاؿ الحاك إماـ امةمة في معرفة الحديث... قاؿ ابل معيل : شعبة إماـ المتقيل. كفي إعالـ الموقعيل البل القي۰:۱۰۱قاؿ بعض أةمة الحديث:إذا رأيت شعبة في إسنادحديث، فاشدد يديك بو. ইমাম আহ্মাদ বিন হাম্বল র. বলেন, (হাদীস শাস্ত্র, ইল্মে রিজাল) বিষয়ে শু'বা এ উম্মতের মধ্যে একাই এক জাতির প্রতীক...। হাকেম র. বলেন, হাদীসশাস্ত্রের জ্ঞানে, ইমাম শু'বা হাদীসের ইমামদের ইমাম। ইবনে মা'ঈন বলেন, শু'বা মুত্তাকীদের ইমাম। ইবনুল কাইয়িম এর 'ই'লামুল মুওয়াক্কী'ঈন' কিতাবে আছে, কিছু হাদীসের ইমামগণ বলেছেন, যখন তুমি হাদীসের কোনো সনদে শু'বাকে দেখবে, তাঁর দ্বারা তোমার হাতকে শক্তিশালী করো। (অর্থাৎ সনদ শক্তিশালী বিবেচনা করবে)। ইল্মে হাদীসের ইতিহাসে ইমাম শু'বা র. কোন্ স্তরের ব্যক্তিত্ব তা হাদীসের প্রতিটি তালিবে ইল্ম জানেন। এবং এ ব্যক্তিত্বকে বাদ দিয়ে ইল্মে হাদীসের জ্ঞান সমুদ্রে বিচরণ করা যায় কিনা তাও হাদীসের প্রতিটি তালিবে ইল্মের সামনে রয়েছে। সে মহান ব্যক্তিত্ব ইমাম শু'বা র. ইমাম আ'যম আবূ হানীফা র. সম্পর্কে বলেছেন, "আল্লাহ্র কসম! আবূ হানীফা উত্তম বোধশক্তি ও প্রখর মেধার অধিকারী ছিলেন।" এবং তাঁর ইন্তেকালের সংবাদ শুনে বলেছেন, "কূফা নগরী ইল্ম শূন্য হয়ে গেলো, তারা আর তাঁর (ইমাম আবূ হানীফার র.) মতো (বড় আলিম) কাউকে দেখতে পাবেন না" এ সকল স্বীকৃতি আসাবিয়্যাত বা গোঁড়ামীর প্রাচীরে আঘাত হানতে পারবে কি? ইমাম বুখারী র. এর ওস্তাদ আলী ইবনুল মাদীনি র. (১৬১-২৩৪ হি.) বলেন, أبو حنيفة ركل عنو الثورم كابل المبارؾ، كىو ثقة ال بأس بو. ইমাম আবূ হানীফা র. থেকে ইমাম সাওরী র. ও ইবনুল মুবারক হাদীস বর্ণনা করেছেন এবং তিনি ( ইমাম আবূ হানীফা র.) নির্ভরযোগ্য। তাঁর থেকে হাদীস বর্ণনাতে কোনো অসুবিধা নেই। ইবনে হাজার র. তাঁর التهذي تهذي কিতাবে খ. ৭, পৃ. ৩৫১ আলী ইবনুল মাদীনির র. আলোচনায় বলেন,
৪৬০ আল্লামা যফর আহ্মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস এর টীকা, আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. পৃ. ৩২১ ৪৬১ আবূ আমর ইবনে আব্দুল বার র. জামে'উ বায়ানিল ইল্মি ওয়া ফাদ্লিহী পৃ. ৪৩২