মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইমাম আয্‌যুররী বলেন, আমি ইমাম আবূ দাউদকে প্রশ্ন করলাম, হাদীসের রিজালশাস্ত্রে আলী ইবনুল মাদীনি বেশি জ্ঞান রাখেন না ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন বেশি জ্ঞান রাখেন? উত্তরে তিনি বলেন, রিজাল শাস্ত্রের আলিম ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন আর শামবাসীদের অবস্থা সম্পর্কে আলী ইবনে মাদীনির কাছে কোনো ইল্‌ম নেই। (এজন্য ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈনই বড় আলিম।) ইমাম আহ্‌মাদ বিন হাম্বল র. বলেন, ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন আমাদের মধ্যে রিজাল-শাস্ত্রে সর্বাধিক জ্ঞাত। ইমাম ইজলী র. বলেন, আল্লাহ্‌ তা'আলা হাদীস শাস্ত্রে ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন থেকে বড় কোনো ব্যক্তিত্ব সৃষ্টি করেননি। হাদীসশাস্ত্রে যিনি এমন উজ্জল নক্ষত্র, যাকে পৃথিবীর সকল হাদীস গবেষক মাথার তাজ মনে করেন, সে ইয়াহ্‌ইয়া ইবনে মা'ঈন র. ইমাম আ'যম র. সম্পর্কে বলছেন, 'ইমাম আবূ হানীফা র. হাদীসশাস্ত্রে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব'। ইমাম আবূ হানীফা র. নির্ভরযোগ্য রাবী (হাদীস বর্ণনাকারী) ছিলেন। তিনি মুখস্ত ব্যতীত হাদীস বর্ণনা করতেন না। এবং এক ইমাম আবূ হানীফা র. সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলেছেন, ثقة ثقة نع অর্থাৎ হ্যাঁ তিনি নির্ভরযোগ্য নির্ভরযোগ্য। পৃথিবীর এ সকল বিখ্যাত হাদীস গবেষকের হৃদয় নিংড়ানো বাস্তবতার স্বীকৃতি গাইরে মুকালিস্নদ কথিত আহ্‌লে হাদীস ভাইদের চোখের জ্যোতিতে কি 'আদালতের নূর দান করতে পারবে? ইমাম শু'বা ইবনুল হাজ্জাজ র. (৮২-১৬০ হি.) বলেন, كاف كالله حسل الفه جيد الحفظ আল্লাহ্‌র কসম, আবূ হানীফা র. উত্তম বোধশক্তি ও প্রখর মেধার অধিকারী ছিলেন। ৪৫৮ এবং ইমাম শু'বা র. ইমাম আ'যম র. এর ইন্তেকালের সংবাদ শুনে বলে ওঠেন, اليركف مثلو أبدا ، أما انه طفى عل الكوفة نور العل অর্থাৎ কূফা নগরী ইল্‌ম শূন্য হয়ে গেলো, তারা আর তাঁর (ইমাম আবূ হানীফার র.) মতো (বড় আলিম) কাউকে দেখতে পাবে না। ইমাম শু'বা সম্পর্কে হাফিয ইবনে হাজার র. তাঁর التهذي تهذي কিতাবের খ. ৪, পৃ. ৩৪৪ বলেন,

৪৫৭ আল্লামা যফর আহ্‌মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস এর টীকা, আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. পৃ. ৩১৭ ৪৫৮ ইবনে হাজার মাক্কী, আলখাইরাতুল হিসান, পৃ. ৩২ ৪৫৯ প্রাগুক্ত

— পৃষ্ঠা ৩৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।