এজন্য ইমাম আ'যম র. এর ব্যাপারে কোনো প্রশংসাবাণী তুলে ধরার প্রয়োজন আছে বলে মনে করি না। কেননা এমন ব্যক্তিত্বকে প্রশংসাবাণী দিয়ে তুলে ধরা, আর সূর্যকে দলীল দিয়ে প্রমাণ করা, আমার কাছে সমান মনে হয়। তারপরও যারা অন্তর ব্যাধিতে আμান্ত, তাদের নিরাময়ের আশায় পৃথিবীর বিখ্যাত ইমাম, মুজতাহিদ ও মুহাদ্দিসগণের যবানীতে তাঁর ইল্মী ও আমলী অবস্থার অতি সামান্য তুলে ধরছি : ইমাম বুখারী র. এর অন্যতম ওস্তাদ মাক্কী ইবনে ইবরাহীম র. (১২৬ -২১৫ হি.) ইমাম আ'যম আবূ হানীফা র. সম্পর্কে বলেন, أىل زمانو كاف أعل অর্থাৎ ইমাম আবূ হানীফা র. তাঁর যামানার সবচে বড় আলিম ছিলেন। ইবনে হাজার আসকালানী র. মাক্কী ইবনে ইবরাহীম র. সম্পর্কে বলেন, ইমাম বুখারী র. এর অন্যতম ওস্তাদ এবং এ মাক্কী ইবনে ইবরাহীম র. এর সনদেই ইমাম বুখারী র. অধিকাংশ 'সুলাসিয়্যাত হাদীস' বর্ণনা করেছেন। সে যুগে ইল্ম দ্বারা যা বোঝানো হতো : উলেস্নখ্য, সে যামানায় ইল্ম বলতে কি বোঝানো হতো, এ সম্পর্কে আল্লামা যফর আহ্মাদ ওসমানী র. বলেন, الناس الحديث كالقرآف، فأعل يكل إال عل في ذلك الزماف ل كال يخفى أف العل بالقرآف كاف أعلمه حينئذ ملكالحديث অর্থাৎ (যিনি ইসলামী ইতিহাস ও এর জ্ঞানভাণ্ডারের সাথে পরিচিত) তার কাছে এটি নতুন কোনো বিষয় নয় যে, তৎকালীন যামানায় ইল্ম ( عل) বলতে ইল্মে হাদীস ও ইল্মে কুরআন বোঝানো হতো। তাই মানুষদের মধ্যে সর্বাধিক ইল্মের অধিকারী অর্থ, যিনি ইল্মে হাদীস ও ইল্মে কুরআনে সবার শীর্ষে ছিলেন। অতএব বোঝা গেলো, ইমাম বুখারী র. এর অন্যতম ওস্তাদ মাক্কী ইবনে ইবরাহীম র. ইমাম আ'যম আবূ হানীফা র. সম্পর্কে যে বলেছেন,أىل زمانو كاف أعل "ইমাম আবূ হানীফা র. তাঁর যামানার সবচে বড় আলিম ছিলেন" এর দ্বারা উদ্দেশ্য তিনি ইল্মে হাদীস ও ইল্মে কুরআনে সবার শীর্ষে ছিলেন।
৪৪৮ তাহ্যীবুত তাহ্যীব খ. ১০, পৃ. ৪৫০. ৪৪৯ ইবনে হাজার আসকালানী র. هتذيب التهذيب তাহ্যীবুত তাহ্যীব খ, ১০, পৃ. ২৯৫. শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. কর্তর্ৃক টীকা, আল্লামা যফর আহ্মাদ ওসমানী র. এর إعالءالسنن (ই'লাউস সুনান) এর মুকাদ্দামা قواعد يف علوم احلديث (কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস পৃ. ৩০৮ ৪৫০ আল্লামা যফর আহ্মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস পৃ. ৩১০