হাফিয সাম'আনি كتاب امنساب (কিতাবুল আনসাব) এ, ইবনুল জাওযী العلل المتناىية (আলইলালুল মুতানাহিয়া) তে, হাফিয আবুল হাজ্জাজ মিয্যী, হাফিয ইরাকী, দারাকুতনী, ইমাম তবারী, ইমাম নববী, হাফিয আব্দুল গনী নাবলূসী, ফজলুল্লাহ তুরবিশতী, বুলকিনী, ইমাম ইয়াফেঈ, হাফিয যাহাবী, হাফিয ইবনে হাজার, হাফিয বদ্রুদ্দীন আইনী, ইবনে হাজার মাক্কী, ইমাম সুয়ূতী, আবূ নু'আইম ইস্পাহানী, ইবনুল আসীর, কাসতাল্লানী প্রমূখ। বিস্তারিত দেখুন, ইমাম যাহিদ আলকাউছারী, তানীবুল খতীবে, পৃ. ২৪ আল্লামা যফর আহ্মাদ ওসমানী, কাওয়ায়েদ ফী উলূমিল হাদীস পৃ. ৩০৬ । যে সকল সাহাবী রা. থেকে ইমাম আ'যম র. হাদীস শুনেছেন : ইমাম আ'যম আবূ হানীফা র. যে সকল সাহাবী থেকে হাদীস শ্রবণ করেছেন, তাঁদের নাম জানতে দেখুন, ইমাম কুরাশীর الجواىر المضية في طبقات الحنفية (আলজাওয়াহিরুল মুযিয়্যা ফী তবাকাতিল হানাফিয়্যাহ খ. ১, পৃ. ২৮) ও আবূ আব্দিল্লাহ্ আস্সাইমারী র. এর أخبار أبي حنيفة كأصحابو (আখবারে আবী হানীফা ও আসহাবিহী) কিতাবের مل لقى أبو حنيفة مل كما ركاه عنه الصحابة رضى الله عنه অধ্যায় পৃ. ৪, এবং ড. মুহম্মাদ আবদুশ্ শহীদ নু'মানী রচিত কিতাব, ইমাম আবূ হানীফা কি তাবে'ঈয়্যাত আওর সাহাবা ছে উনকি রিওয়ায়াত'। ইমাম আ'যম র. সম্পর্কে যুগশ্রেষ্ঠ ইমামগণের উক্তি : ইমাম আ'যম আবূ হানীফা র. এর ফিক্হী মাযহাবের অনুসারী পুরো দুনিয়ার দু'তৃতীয়াংশ মুসলমান। তাঁর ইমামতের ব্যাপারে উম্মতের ইজমা' হয়ে গেছে। তাঁর মহান জীবন কথা লিপিবদ্ধ করে, অন্য মাযহাবের ইমাম মুজতাহিদগণ নিজের জীবনকে ধন্য করেছেন।
— পৃষ্ঠা ৩৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।