নো'মান বিন সাবেত (আবূ হানীফা) আমাদের বাড়ীর দরজার সামনে বসে তুলা ধুনতেন এবং আমাদের দুধ ও শাক-সবজি অর্থাৎ বাজার সদাইয়ের কাজ করে দিতেন। যখন কোনো লোক মাসআলা জানতে আসতেন নো'মান বিন ছাবেত (আবূ হানীফা) তাঁকে মাসআলা সম্বন্ধে জিজ্ঞাসা করতেন। এরপর বলে দিতেন যে, এ মাসআলার সমাধান এরূপ। অতঃপর বলতেন, একটু থাম। এ বলে তিনি ঘরে ঢুকে হাম্মাদ র.কে বলতেন এক লোক এ মাসআলা জানতে এসেছেন। আমি এরূপ জওয়াব দিয়েছি। এ ব্যাপারে আপনার অভিমত কী? তিনি বলতেন, তাঁরা (আমার ওস্তাদগণ) এ ব্যাপারে এরূপ বলেছেন। আমার সঙ্গী-সাথীগণ ও এরূপ বর্ণনা করেছেন। আর ইবরাহীম নাখা'ঈ র.ও এরূপ বলেছেন। তখন আবূ হানীফা র. জিজ্ঞাসা করতেন, আমি কি আপনার থেকে এরূপ বর্ণনা করবো? তখন তিনি বলতেন হঁ্যা, বর্ণনা করো। এরপর তিনি বের হয়ে ঐ মাসআলা প্রার্থীকে বলতেন, হাম্মাদ র. এরূপ বলেছেন।
আল্লামা যাহিদ আলকাউছারী র. এর মূল্যায়ন : আল্লামা যাহিদ আলকাউছারী র. আবুশশায়খ হতে উক্ত ঘটনা বর্ণনা করে বলেন, لبعض لبعض كخدمة بعضه ىكذا كانت مالزمة بعضهأكأكةكبهذا نالوا بر ف الطل العل "এ ছিলো ছাত্র জীবনে তাঁদের ওস্তাদের সাথে একে অপরের সম্পর্ক এবং একে অপরের অর্থাৎ ছাত্রের ওস্তাদগণের খেদমত। আর এভাবেই তাঁরা ইল্মের বরকত হাসিল করেছেন ৪৪৭।" প্রিয় পাঠক! উলেস্নখিত আলোচনা হতে আমরা দেখতে পেলাম হযরত ইবরাহীম র. এর সাথে হাম্মাদ র. এর সম্পর্ক এবং হাম্মাদ র. এর সাথে ইমাম আবূ হানীফার র. সম্পর্ক কেমন ছিলো। ওস্তাদের সাথে তাঁদের সম্পর্কের বিষয়টিও এখানে চলে এসেছে। সাথে সাথে মুহাদ্দিসীনে কেরামের ভাষ্য দ্বারা হযরত হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর মর্যাদাও দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে উঠেছে।
ইন্তেকাল : হাম্মাদ র. এর ইন্তেকালের তারিখের ব্যাপারে আবূ বকর ইবনে আবী শাইবা র. বলেন- তিনি ১২০ হিজরীতে ইন্তেকাল করেন। ইমাম বুখারী আবূ নু'আইম
447 فقوأىل العراق ৬১ পৃ.