মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ওস্তাদের সাহচর্যে হাম্মাদ র. : হাম্মাদ র. তাঁর ওস্তাদ ইবরাহীম নাখা'ঈ র. এর সার্বক্ষণিক সাহচর্য গ্রহণ করেন। আবুশশায়খ "তারীখে ইস্পাহান" এ উলেস্নখ করেছেন, "আবূ বকর আহ্‌মাদ বিন হাসান তাঁর পিতার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন, "ইবরাহীম নাখা'ঈ র. একদা হাম্মাদ র. এর কাছে যান, হাম্মাদ তাঁকে দেখে একটি ঝুড়িতে করে গোশত কিনে আনেন। এমতাবস্থায় হাম্মাদ র. এর পিতার সাথে সাক্ষাত হয়। পিতা তাঁর ছেলে হাম্মাদ র. এর হাতে গোশতের ঝুড়িটি দেখে ধমক দেন এবং হাত থেকে ঝুড়িটি নিয়ে ফেলে দেন। পরে যখন ইবরাহীম নাখা'ঈ র. ইন্তেকাল করেন তখন তাঁর মুহাদ্দিস সাথীগণ ও খোরাসানী (কয়েকজন আলিম) মুসলিম বিন ইয়াযীদ (তথা হাম্মাদ র.) এর বাড়ির দরজায় কড়া নাড়েন। (অর্থাৎ ইল্‌ম শিখতে আসেন) দরজায় আওয়াজ শুনে হাম্মাদ র. এর পিতা বাইরে বের হয়ে আসেন। পিতাকে বাইরে আসতে দেখে তাঁরা বললেন, আরে আমরাতো আপনাকে চাচ্ছি না, আপনার পুত্র হাম্মাদকে চাচ্ছি। হাম্মাদ র. এর পিতা তখন ঘরে ঢুকে সন্তানকে বললেন হে বৎস! ওঠ তোমাকেই ওরা ডাকছে। আজকে আমি বুঝতে পারলাম সেদিনের ঝুড়ির বদে.লতেই আল্লাহ্‌ তা'আলা তোমাকে এ পর্যায়ে পেঁ.ছিয়েছেন। অর্থাৎ ওস্তাদের প্রতি সে সম্মানই আজকে তোমাকে এই পর্যায়ে উন্নীত করেছে। উকাইলী বলেন : হাম্মাদ বিন সুলাইমান ইস্পাহানী বর্ণনা করেন, ইবরাহীম নাখা'ঈ র. যখন ইন্তেকাল করেন, তখন কূফার পাঁচজন ব্যক্তি একত্রে চলিস্নশ হাজার দিরহাম জমা করলেন। তাঁদের মধ্যে ওমর ইবনে কায়েস ও আবূ হানীফা র.ও ছিলেন। তাঁরা এ সম্পদ নিয়ে হাকাম ইবনে উতাইবা র. এর কাছে গিয়ে বললেন, আমরা এ চলিস্নশ হাজার নিয়ে আপনার কাছে এসেছি। আপনি এটা গ্রহণ করে দুনিয়াবী উপার্জনের খেয়াল বাদ দিয়ে আমাদের ইল্‌ম শিক্ষা প্রদান করবেন। হাকাম ইবনে উতাইবা র. তাঁদের এ অনুরোধ গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। অতঃপর তাঁরা হাম্মাদ র. এর কাছে আসেন এবং তাঁর কাছে অনুরূপ আবেদন জানান। হাম্মাদ র. সব কাজ বাদ দিয়ে দ্বীনের খেদমতে লেগে যান। প্রসঙ্গμমে বলতে হয় যে, হযরত হাম্মাদ র. ছিলেন আবূ হানীফা র. এর ওস্তাদ। আবূ হানীফা র. হাম্মাদ র. এর সাথে কেমন সম্পর্ক ছিলো এ ব্যাপারে আবুশ শায়খ ইস্পাহানীর অপর একটি বর্ণনা উলেস্নখ করছি, হাম্মাদ র. এর বোন বলেন,

৪৪৬ যাহিদ আলকাউছারী র. রচিত فقوأىل العراق وحديثهم পৃ. নং ৬১

— পৃষ্ঠা ৩৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।