মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সমস্ত প্রশংসা আল্লাহ্‌ রব্বুল আলামীনের। শত সহস্র দরূদ ও সালাম তাঁর প্রিয় হাবীব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর। মুসলিম উম্মাহ্‌র অন্যতম নক্ষত্র শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. এর বিখ্যাত প্রবন্ধ "আল্‌লামাযহাবিয়্যাতু কনতরাতুল লা-দ্বীনিয়্যাহ" এর কথা মনে হলে আমাদের হৃদয় পটে ভেসে ওঠে উপমহাদেশে ইংরেজ কতৃর্ক কথিত আহ্‌লে হাদীস সৃষ্টির সেই কলঙ্কিত ইতিহাস। বিশেষ করে এ ফেরকার প্রতিষ্ঠালগ্নের দু'হিন্দু, যারা মুসলিম নাম "আব্দুল হক বেনারসী" ও "আবুল হাসান মহিউদ্দীন" ধারণ করে, তাদের কথাও মনে পড়ে যায়। কেননা এরাই মূলত মুসলমানদের মধ্যে এ নব্য ফিতনার সূচনাতে ইন্ধন যোগায়। প্রবন্ধের নামকরণের যে.ক্তিকতা : হাসান বাটালবীর স্বীকৃতি "পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এ সিদ্ধান্তে পেঁ.ছেছি যে, কুরআন হাদীসের জ্ঞান থেকে বঞ্চিত যেসব লোককে মাযহাব বর্জনের পরামর্শ দিয়ে মুজতাহিদ বানিয়েছি, তারা কেবল মাযহাব বর্জন করেই ক্ষান্ত হননি বরং মাযহাব বর্জনের সাথে সাথে দ্বীন ইসলামকেও বর্জন করে ছেড়েছেন।" এ ইতিহাস শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. এর "আল্‌লামাযহাবিয়্যাতু কনতরাতুল লা দ্বীনিয়্যাহ" প্রবন্ধের আবেদন সত্য হওয়ার প্রমাণ বহন করে। "আল্‌লামাযহাবিয়্যাতু কনতরাতুল লা-দ্বীনিয়্যাহ" প্রবন্ধের আবেদনের প্রতি লক্ষ রেখে এবং সাধারণ মুসলমানদের সহজে বোধগম্যের জন্য আমরা শিরোনামটির ছায়া অনুবাদ করেছি, "মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ" শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. তাঁর উক্ত প্রবন্ধে ইমাম আবূ ইসহাক আলইসফারানী র. এর সূত্রে বর্ণনা করেছেন, ্থأكلو سفسطة ك آخره زندقة‘ অর্থাৎ এ প্রবণতার প্রথম পর্যায়ে থাকে অন্যায় ও অযে.ক্তিক কূটতর্ক আর শেষ পর্যায়ে হয় নাস্তিকতা। আলোচ্য অনূদিত প্রবন্ধের পূর্বে কথিত আহ্‌লে হাদীসদের বিভিন্ন বাতিল চিন্তা দর্শন সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। আলোচনা দীর্ঘ হওয়ার ভয়ে প্রত্যেক বিষয়কে যথাসাধ্য সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে। মাযহাব ও তাকলীদ সম্পর্কে বিশ্ববরেণ্য ওলামার মন্তব্য : যা হোক, ভূমিকা স্বরূপ এ আলোচনাতে পাঠক খেদমতে চার মাযহাবের কোনো এক মাযহাব অনুসরণের ব্যাপারে হাজার বছরের ইমাম মুজতাহিদ

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।