কারণে আমি হাম্মাদ বিন আবূ সুলাইমানকে সর্বদা ভালোবাসি" হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর প্রতি যে إرجا (ইরজা) এর নেসবত তথা সম্পর্ক করা হয় এর দ্বারা মূলত إالسنة رجا উদ্দেশ্য। কূফা নগরীর এমন আরো অনেক আলিমের প্রতি إرجا এর সম্মন্ধ করা হয়। হাম্মাদ র. إرجاالبدعة হতে পরিপূর্ণ মুক্ত ছিলেন। তবে ইমাম আ'মাশ র. এর হাম্মাদ বিন আবূ সুলাইমান সম্পর্কে কোনো কথা গ্রহণযোগ্য নয়। কারণ আ'মাশ র. এর ওস্তাদ, কূফা নগরীর ফকীহ্গণের ওস্তাদ, এমনকি মুসলিম উম্মাহ্র ফকীহ্গণের ওস্তাদ ইবরাহীম নাখা'ঈ র. হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর সম্পর্কে ভালো ধারণা রাখতেন এবং তাঁকে নিজের স্থলাভিষিক্ত মনে করতেন। সেখানে আ'মাশ র.এর মন্তব্য কখনো ধর্তব্য নয়। তাছাড়া সমকালীন ব্যক্তিদের সমালোচনা কখনো কখনো ধর্তব্য হয় না।
'আলকুতুস সিত্তাহ্'র ইমামগণের কে কে হাম্মাদ বিন আবূ সুলাইমান থেকে হাদীস বর্ণনা করেছেন : ইমাম মুসলিম র. তাঁর সহীহ্ মুসলিমে হাম্মাদ বিন আবূ সুলাইমান র. থেকে হাদীস বর্ণনা করেছেন। ইমাম বুখারী র. তাঁর 'আদাবুল মুফরাদ' কিতাবে হাম্মাদ বিন আবূ সুলাইমান র. থেকে হাদীস বর্ণনা করেছেন। সুনানে আরবা'আর ইমামগণ তাঁদের কিতাবেও হাম্মাদ বিন আবূ সুলাইমান থেকে হাদীস বর্ণনা করেছেন।
ইবরাহীম নাখা'ঈ হাম্মাদ বিন আবূ সুলাইমান র. সম্পর্কে বলেন : عل ع ره كلك تسألوني سألني ىو كحده عمال "সে একা আমাকে যে পরিমাণ প্রশ্ন করেছে, তোমাদের সবাই মিলে তার দশ ভাগের একভাগ প্রশ্ন করতে পারোনি।" কূফার অধিকাংশ আলিমই ইমাম হাম্মাদ র. এর কাছে ফিক্হ শিক্ষা করেছেন। আবূবকর আননাহ্শালী, আবূ বুরদাহ, ইবনে শুবরামাহ, শরীক, মূসা ইবনে আবূ কাছীর, মুহাম্মাদ বিন জাবের আল জু'ফী, আবূ হুসাইন প্রমূখসহ সুফিয়ান সাওরী, শু'বা, মিসআর প্রমূখ ইমামও তাঁর কাছেই ফিক্হ শিখেছেন। আবূ বকর আইআশ র. বলেন, كاف ىالثالثة الأبل صحاب الفتيا حبيأكحماد بي ثابت كالحك অর্থাৎ হাবীব ইবনে আবূ ছাবেত, হাকাম ও হাম্মাদ তিনজনই ফাত্ওয়া দিতেন।
৪৪৪ 'ইরজা' সম্পর্কে জানার জন্য অবশ্যই অধ্যয়ন করুন আল্লামা আব্দুল হাই লাখনবী র. এর "আর্রাফউ ওয়াত তাকমীল ফিল জারহি ওয়াত তাদীল" কিতাবের ৩৫২-৩৮৩ পৃ. সাথে শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. এর টীকা। ৪৪৫ আ'মাশ র.ও হাম্মাদ বিন আবূ সুলাইমান সমকালীন ছিলেন।