মা'মার র. হতে বর্ণিত তিনি বলেন, سمعت سفياف يقوؿ كاف حمادأبطل ببراىي مل الحك "আমি সুফিয়ানকে বলতে শুনেছি তিনি বলেছেন, হাম্মাদ হাকাম এর চেয়ে ইবরাহীম নাখা'ঈর র. ইল্মের অধিক ধারক-বাহক। আব্দুর রায্যাক হতে বর্ণিত, তিনি বলেন, মা'মার র. বলেন, مارأيت مثل حماد "আমি হাম্মাদের মতো কাউকে দেখিনি"। শু'বা র. হতে বর্ণিত, তিনি বলেন, كاف حماد صدكؽ اللساف "হাম্মাদ ছিলো সত্যভাষী লোক। মানাকিবে ইমাম মুআফ্ফাক ইবনে আহ্মদে ৪৪৩ বর্ণিত আছে, ইমাম আবূ হানীফা র.কে প্রশ্ন করা হলো, আপনার দৃষ্টিতে বড় ফকীহ্ কে? তখন জওয়াবে তিনি বলেন যে, ما رأيتأفقو مل حماد "আমি হাম্মাদ র. এর চেয়ে বড় ফকীহ্ দেখিনি"। আরেক রেওয়ায়েতে আছে তিনি বলেন যে, "আমি জাফর বিন মুহাম্মাদ সাদিক হতে বড় ফকীহ্ কাউকে দেখিনি। তবে এ দু'বক্তব্যের ব্যাখ্যা এভাবে হতে পারে, তাহলো আহ্লে বাইতের মধ্য হতে জাফর বিন মুহাম্মাদ সাদিক বড় ফকীহ্ ছিলেন। আর আমাদের মধ্য হতে হাম্মাদ র. বড় ফকীহ্ ছিলেন। তাকওয়া পরহেযগারিতা : ইমাম আবূ ইয়াহ্ইয়া যাকারিয়া ইবনে ইয়াহ্ইয়া নাইসাপুরী ابي حنيفة مناق এর মধ্যে সল্ত ইবনে বিসতান র. এর সনদে বর্ণনা করেন, সল্ত ইবনে বিসতান র. বলেন, كاف حماد بلأبي سليماف يفطر كل ليلة في شهر رمضاف خمسيلإنسانا فكاف ليلة ذا ثوبا ثوبا ك كساى الفطرأماةة ماةة عطاى "হাম্মাদ বিন আবূ সুলাইমান রমযান মাসে প্রত্যেক সন্ধ্যায় পঞ্চাশ জনকে ইফতার করাতেন। অতঃপর যখন ঈদের রাত্র আসতো, তিনি তাদেরকে অনেক কাপড়-চোপড় এবং শতশত টাকা দান করতেন।" হাফেয আবুল হাসান তবারী مناقال افعي নামক গ্রন্থে ইমাম শাফে'ঈ র. হতে বর্ণনা করেন, الأزاؿأحماد بل حأبي سليماف ل يئ بلغني "বিশেষ একটি
৪৪৩ ১ম খণ্ড, ৫৩ পৃ.