আবুল ওয়াফা আফগানী র. বলেন, এক্ষেত্রে আমরা বলবো, "ইমাম মুসলিম র. তাঁর হাদীস বিশুদ্ধতার ব্যাপারে প্রমাণ প্রদান করে গেছেন। অতএব আপনার (আবূ হাতেমের) দলীল গ্রহণ না করাতে কোনো সমস্যা নেই। ইমাম ইজলী র. বলেন, كوفي ثقة "কূফার অধিবাসী (হাম্মাদ বিন আবূ সুলাইমান) নির্ভরযোগ্য। 442 كافكأفقوأصحابإبراىي "তিনি ছিলেন ইবরাহীম নাখা'ঈ র. এর শিষ্যদের মধে সবচে বড় ফকীহ্"। দাউদ তাঈ র. বলেন, كاف سخيا علي الطعاـ جوادا بالدنانير كالدراى "তিনি ছিলেন খাদ্য দানের ক্ষেত্রে দানশীল আর দিরহাম-দীনার দানের ব্যাপারে উদার।"
ইবনে আ'দী র. বলেন, كثير الركاية خاصة عل حمادإكيقع في حديثو براىيأكىو متماسك فراد كغريفي الحديث البأس بو "হাম্মাদ র. অনেক হাদীস রেওয়ায়াত করেছেন। বিশেষত ইবরাহীম নাখা'ঈ র. থেকে তাঁর বর্ণনা অনেক। হাম্মাদ র. বর্ণিত হাদীসের মধ্যে গরীব হাদীস আছে। তবে সে হাদীসগুলো দলীলযোগ্য এবং কোনো সমস্যা নেই।" আবূ হাতেম তাঁর জরাহ্ তা'দীলের মধ্যে আব্দুল মালেক বিন ইয়াস থেকে বর্ণনা করেন, আমি ইবরাহীম নাখা'ঈকে প্রশ্ন করলাম, আপনার পর আমরা কাকে প্রশ্ন (মাসআলা জিজ্ঞাসা) করবো? তিনি বললেন, হাম্মাদকে। তিনি শু'বা থেকে হাকাম এর সূত্রে বর্ণনা করে বলেন, " مثل حماد؟ كمل فيه يعنيأىل الكوفة " তাদের মধ্যে অর্থাৎ কূফাবাসীদের মধ্যে হাম্মাদ র. এর সমকক্ষ আর কে আছে? আবূ ইসহাক শাইবানী হতে বর্ণিত, তিনি বলেন, "আমি হাম্মাদের চেয়ে বড় ফকীহ্ আর কাউকে দেখিনি। বলা হলো শা'বীকেও না? তিনি বললেন না, শা'বী কেও না।" ইবনে ইদরীস হতে বর্ণিত, তিনি বলেন যে, "আমি আবূ ইসহাক শাইবানীর কাছে শুধু হাম্মাদ র. এর প্রশংসাই শুনেছি।"
৪৪২ মুহাদ্দিসগণ সাধারণত এ জাতীয় শব্দ বলে হাদীস গ্রহণের ক্ষেত্রে নির্ভরযোগ্য বুঝিয়ে থাকেন।