প্রমূখ। এরা হলেন তাঁর সহচর এবং এ হযরতগণ ছাড়া আরো অনেকেই তাঁর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। মুহাদ্দিসীনে কেরামের অভিমত : ইমাম আহ্মাদ র. বলেন, كسفياف كشعبة مقارب ما ركم عنو القدما "কুদামা, সুফিয়ান ও শু'বা এর সমপরিমাণ হাদীস হাম্মাদ বিন সুলাইমান র. হতে বর্ণিত আছে"। ৪৩৯ ইমাম আহ্মাদ র. আরো বলেন, হাম্মাদ থেকে হিশামের হাদীস শ্রবণের বিষয়টি সঠিক। মুগীরা র. বলেন, قلت إلبراىيأف حمادا قعد يفتي فقاؿ كما يمنعتسألوني و يفتي كقد سأني ىو كحده عما ل عل ع ره كلك "আমি ইবরাহীম নাখা'ঈ র.কে বললাম যে, হাম্মাদতো এখন ফাত্ওয়া দেওয়া শুরু করেছে। শুনে ইবরাহীম নাখা'ঈ র. বলেন, তার ফাত্ওয়া দেওয়াতে সমস্যা কী? (বরং তাঁর ফাত্ওয়া দেওয়াই স্বাভাবিক কারণ) সেতো আমার কাছে যা প্রশ্ন করেছে তার দশভাগের একভাগও তোমরা আমাকে করোনি। আবূ হাতেম র. ابي كدينة (আবূ কুদাইনা) সূত্রে মুগীরা র. থেকে পূর্বোক্ত ভাষ্য বর্ণনা করেছেন। ইবনে শুবরুমাহ্ র. বলেন- ماأحدآمل حماد مل علي بعل "হাম্মাদ এর ইল্ম ছাড়া অন্য কারো ইল্ম আমার কাছে অধিক নিরাপদ মনে হয় না"। মা'মার র. বলেন, ما رأيتأفقو مل ى ال الزىرم كحماد ك قتادة "হাম্মাদ, যুহ্রী, এবং কাতাদাহ্ র. হতে বড় ফকীহ্ (অন্য কাউকে) দেখিনি। কাত্তান র. বলেন, حمادأحإلي مل مغيرة "মুগীরার চেয়ে হাম্মাদ আমার কাছে অধিক প্রিয়। ৪৪১ ইমাম মাঈনও অনুরূপ বলেন এবং আরো বলেন যে, হাম্মাদ নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। আবূ হাতেম র. বলেন, في الفقو حماد صدكؽ ال يحتج بحديث مستقي "হাম্মাদ সত্যবাদী রাবী তবে তাঁর হাদীস দ্বারা প্রমাণ দেওয়া হয় না। তবে তিনি ফিক্হের ক্ষেত্রে সঠিক ছিলেন ও গ্রহণযোগ্য।
৪৩৯ হযরত আবুল ওয়াফা আফগানী র. বলেন, আমাদের ইমাম তথা হাম্মাদ বিন আবূ সুলাইমান তাদের চেয়ে অগ্রবতীর্। ৪৪০ আবুল ওয়াফা আফগানী র. বলেন, আমি বলবো যে, হাম্মাদ বিন আবূ সুলাইমান এর শান বর্ণনার জন্য ইহাই যথেষ্ট। ৪৪১ এ প্রিয় হওয়ার উদ্দেশ্য হলো, ইল্মের ক্ষেত্রে গ্রহণীয়।