মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ٤٩١
📝 نص 📖 PDF

পঞ্চম পরিচ্ছেদ

হযরত হাম্মাদ বিন আবূ সুলাইমান র.

হযরত হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর জীবনী : হযরত হাম্মাদ বিন আবূ সুলাইমান র. এর পুরো নাম হলো, হাম্মাদ বিন আবূ সুলাইমান মুসলিম আলআশআরী আবূ ইসমাঈল আলকূফী। তিনি ছিলেন একজন শীর্ষস্থানীয় তাবে'ঈ। অনেক সাহাবীর সাথে তাঁর সাক্ষাত হয়। তাঁকে 'ফকীহুল কূফা' বা কূফা নগরীর ফকীহ্‌ বলা হয়।

যাদের কাছ থেকে তিনি হাদীস বর্ণনা করেছেন : তাঁরা হলেন, হযরত আনাস রা., যায়েদ বিন ওহাব রা., সাঈদ ইবনুল মুসাইয়াব রা., সাঈদ বিন যুবায়ের রা., ইকরিমা রা., আবূ ওয়ায়েল ইবরাহীম নাখা'ঈ রা., হাসান রা., আব্দুল্লাহ্‌ বিন বুরায়দা রা., শা'বী র., ওমর রা. এর আযাদকৃত দাস আব্দুর রহ্‌মান বিন সা'দ রা. প্রমূখ।

তাঁর কাছ থেকে যারা হাদীস বর্ণনা করেছেন : তাঁরা হলেন, তাঁর পুত্র ইসমাঈল আসেম আলআহওয়াল র., শু'বা র., সুফিয়ান সাওরী র., হাম্মাদ বিন সালামাহ্‌ র., মিসআর বিন কিদাম র., হিসাম আদ দাসতুআই র., আবূ হানীফা র. হাকাম বিন উবাইদাহ র., আ'মাশ র., মুগীরা র.

— صفحة ٣٣٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.