মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আবী হাতেম ইসমাঈল বিন আবী খালিদ থেকে বর্ণনা করে বলেন, كافال عبي كأبوالضحي كإك براىيأصحابنا يجتمعوف في المسجد فتذاكركف الحديث فشيئ ليس فيو ركاية رموا ذا جا ىأبصارىأليإبراىي অর্থাৎ শা'বী, আবুযযোহা ইবরাহীম এবং আমাদের অন্যান্য সঙ্গী-সাথী তাঁরা মসজিদে জমা হয়ে হাদীস নিয়ে পরস্পর "মুযাকারাহ" তথা আলোচনা করতেন। যদি তাঁদের সামনে এমন কোনো বিষয় উপস্থিত হতো যে ব্যাপারে তাঁদের সামনে কোনো হাদীস না থাকতো, তখন তাঁরা সবাই ইবরাহীম র. এর দিকে তাঁদের দৃষ্টিকে কেন্দ্রীভূত করতেন। অর্থাৎ তাঁর কাছ থেকেই এ বিষয়ের সমাধান কামনা করতেন। আব্দুল মালেক বিন আবূ সুলাইমান হতে বর্ণিত আছে, তিনি বলেন, كاف الكوفيوف يستفتوف سعيد بل زبير فقاؿ كفي نسخة فيقوؿ أتستفتوني كعندكإبراىي ؟ কূফাবাসীরা সাঈদ বিন জুবাইর রা. এর কাছে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করলে তিনি বলতেন তোমরা আমার কাছে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করছো? অথচ তোমাদের মাঝে ইবরাহীম নাখা'ঈ বর্তমান আছেন! অর্থাৎ ইবরাহীম নাখা'ঈ থাকলে আমার কাছে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করার কোনো দরকরই হয় না। আবু বকর বিন আইয়াশ র. আসেম র. হতে বর্ণনা করেন, তিনি বলেন, كاف الرجل يأتيأبا كاةل يستفتيو فيقوؿ اذىإليإسلو ث براىيأخبرني بما قاؿ لك অর্থাৎ মানুষজন আবূ ওয়ায়েল রা. এর কাছে ফাত্‌ওয়া জিজ্ঞাসা করতে আসতো, তখন তিনি বলতেন যে, "তোমরা ইবরাহীম নাখা'ঈর কাছে যাও এবং তাঁকে এ মাসআলা জিজ্ঞাসা করো। অতঃপর ইবরাহীম নাখা'ঈ কী বলেন আমাকে জানিয়ে দিও। ইন্তেকাল : হযরত ইবরাহীম নাখা'ঈ র. এর ইন্তেকালের ব্যাপারে আবূ নু'আইম র. বলেন, তিনি ছিয়ানব্বই হিজরীতে ইন্তেকাল করেন। তখন তাঁর বয়স ছিলো ঊনষাট বছর। আমরা পূর্বের এডিশনে শুধু হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. ও ইমাম আবূ হানীফা র. এর জীবনীর ওপর কিঞ্চিত আলোকপাত করেছিলাম। এ এডিশনে আমরা হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. ও ইমাম আবূ হানীফা র. এর মাঝে অপর কয়েকজন মহা মনীষীর জীবন চরিত সংক্ষিপ্তাকারে তুলে ধরেছি। আল্লাহ্‌ তা'আলা এ

৪৩৮ ইমাম যাহাবী র. তার "সিয়ারু আ'লামিন নুবালা" এর ৫/৪১৮ পৃ. তে ও এরূপ বলেন।

— পৃষ্ঠা ৩৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।