যখন আবাদিলা তথা আব্দুল্লাহ্ ইবনে আব্বাস, আব্দুল্লাহ্ ইবনে যুবাইর ও আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনুল আস ইন্তেকাল করলেন, তখন সব দেশে মাওয়ালীদের কাছে ফিক্হ ফিরে আসে। মক্কাবাসীদের ফকীহ্ ছিলেন আতা ইবনে আবী রাবাহ্। ইয়ামানবাসীদের ফকীহ্ ছিলেন তাউস। ইয়ামামাবাসীদের ফকীহ্ ছিলেন ইয়াহ্ইয়া ইবনে আবী কাছীর। কূফাবাসীদের ফকীহ্ ছিলেন ইবরাহীম। বসরাবাসীদের ফকীহ্ ছিলেন হাসান। শামবাসীদের ফকীহ্ ছিলেন মাকহুল। খুরাসানবাসীদের ফকীহ্ ছিলেন আতা আলখুরাসানী। তবে মদীনা ব্যতিμম, কেননা আল্লাহ্ তা'আলা তা খাস করেছেন কুরাইশদের দ্বারা। অতএব বিনা বিতর্কে মদীনাবাসীদের ফকীহ্ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। ইবরাহীম নাখা'ঈ র. এর ফিকহ্ সম্পর্কে হাফিয যাহাবী র. এর সাক্ষ্য প্রদান : হাফিয যাহাবী র. বলেন, ىىافكىكصًيٍرانىبًٍبًعًلًابٍل،ووٍديسٍعىمىاسًعىكةً،ىايىالرِّكفىقًيٍوىًالنػَّفٍس،ىىبًيػٍركالَّأٍفً،ىىثًيػٍرك ً اسًلىحىالم-ويىحًمىريااللهلىىىىعتػ- তিনি ছিলেন ইবনে মাস'ঊদ রা. এর ইল্ম সম্পর্কে প্রাজ্ঞ, ব্যাপক রেওয়ায়েতের অধিকারী, ফকীহুন-নফস। বড় মর্যাদাবান ও অনেক সে.ন্দর্য্যের অধিকারী। ৪৩৫ উপরোক্ত ইবারতে فىقًيٍوًالنػَّفٍس শব্দটি লক্ষনীয়। "ফকীহুন-নফস" কথাটির অর্থ হলো, ফিক্হ শাস্ত্রে এমনভাবে পাণ্ডিত্য অর্জন করা, যেন ফিক্হ তার রক্ত ও মাংসে মিশ্রিত হয়ে গেছে। এমনকি তা তাঁর স্বভাব চরিত্রে পরিণত হয়েছে। হাফিয ইবনে হাজার র. বলেন, হাফিয আবূ সাঈদ আলাঈ বলেছেন, ىو مكثرمل الإرساؿ-كجماعة مل امةمة صححوا مراسيلو كخص البيهقي ذلك بماأرسلو عل ابل مسعود অর্থাৎ তিনি অধিক পরিমান মুরসাল হাদীস বর্ণনা করতেন। হাদীসের এক জামা'আত ইমাম তাঁর মুরসালসমূহকে সহীহ্ বলে গণ্য করেন। আর ইমাম বাইহাকী র. এ সহীহ্ হওয়াটা বিশেষভাবে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর সূত্রে বর্ণিত ইরসালের ক্ষেত্রে নির্দিষ্ট করেছেন। অর্থাৎ ইবনে মাস'ঊদ রা. এর থেকে বর্ণিত ইরসালগুলোর সহীহ্কে তিনি নির্দিষ্ট করেছেন।
৪৩৪ ই'লামুল মুওয়াক্কি'ঈন ১/২৬ দারুল হাদীস ৪৩৫ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৪১৬, আলমাকতাবুত তাওফীকিয়্যাহ ৪৩৬ দিরামাতুল কাশেফ ১/৮১ ৪৩৭ খ. ১, পৃ. ১৭৮