রা. এর সাথে সাক্ষাত করেন? এর জবাব হলো সম্ভবত তিনি লিখার সময় ছত্রিশ এর স্থলে ভুলে পঞ্চাশ লিখে ফেলেন অথবা ইহা নুসখা প্রস্তুতকারীদের تصحيف বা অনিচ্ছাকৃত ভুল বলে ধরতে হবে। আর যখন তার জন্ম ছত্রিশ হিজরীতে মানা হবে, তখনই তিনি মুগীরা রা. হতে হাদীস শুনেছেন কথাটা সহীহ্ হবে। তখন মুগীরা রা. এর ওফাতের সময় তার বয়স ছিলো চে.দ্দ বছর। আর এ পরিমাণ বয়সই رؤية ও হাদীস শোনার জন্য যথেষ্ট। আর দেখার বিষয়তো স্পষ্ট। কারণ তারা দু'জন একই শহরে ছিলেন। শাফে'ঈ মাযহাব অনুসারী হাফেয যাহাবী র. তাঁর "মীযানুল ই'তেদাল" কিতাবে লিখেছেন, "আমার সিদ্ধান্ত হলো, এ বিষয়ে ঐক্যমত রয়েছে যে, ইবরাহীম নাখা'ঈ র. হুজ্জাত। অর্থাৎ তাঁর বর্ণিত রেওয়ায়েত ও হাদীস গ্রহণযোগ্য।" হাফিয ইবনে হাজার আসকালানী র. তাহ্যীবুত তাহ্যীব কিতাবে সবিস্তারে তার জীবনী লিখেছেন এবং খুব দৃঢ়তার সাথে তার সিকাহ্ তথা গ্রহণযোগ্য হওয়া প্রমাণ করেছেন। এছাড়া হাফিয ইবনে হাজার আসকালানী র. "তাকরীবুত তাহ্যীবে" (নং ২৭০) বলেন, "তিনি ছিকাহ্ তথা নির্ভরযোগ্য রাবী। তবে তিনি অনেক মুরসাল হাদীস রেওয়ায়েত করেন। অধিকাংশ হাদীস মুরসালরূপে বর্ণনা করেন।" ইবরাহীম নাখা'ঈ র. এর ইল্মের উৎস এবং সালাফের ফিক্হের মাঝে ইবরাহীম নাখা'ঈ র. এর ফিক্হের অবস্থান : আবুল মুসাল্লা থেকে বর্ণিত আছে যে, আলকামা হলেন ইবনে মাস'ঊদের জ্ঞান-গরিমা কামালাত এবং আমলের নমুনা। আর ইবরাহীম নাখা'ঈ হলেন সমস্ত ইল্মে আলকামার নমুনা। আবদুর রহ্মান ইবনে যায়েদ ইবনে আসলাম র.বলেন, لماماتالعبادلةعبداللهبلعباسكعبداللهبلعمركعبداللهبلعمركابلالعاص صارالفقوفيجميعالبلدافإلىالمواليفكاففقيوأىلمكةعطاابلأبيرباحكفقيوأىل اليملطاكسكفقيوأىلاليمامةيحيىبلأبيكثيركفقيوأىلالكوفةإبراىيكفقيوأىل البصرةالحسلكفقيوأىلال اـمكحوؿكفقيوأىلخراسافعطاالخراسانيإالالمدينةف ف اللهخصهابقرشيفكاففقيوأىلالمدينةسعيدبلالمسيغيرمدافع
৪৩৩ তাহ্যীবুত তাহ্যীব। সূত্র আনওয়ারুল বারী ১/২৯