মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

এখানে একটি বিষয় স্পষ্ট যে, সাহাবীদের সাথে ইবরাহীম নাখা'ঈ র.এর সাক্ষাত অস্বীকার করার কোন সুযোগ নেই। যুক্তিও বলে, ইবরাহীম নাখা'ঈর র. সাহাবীদের সাথে সাক্ষাত হয়েছে। কারণ শা'বী র. তাঁর সমসাময়িক এবং দু'জন একই শহরের অধিবাসী। ইমাম শা'বী র. বলেন لقيت خمس ماةة مل الصحابة " আমি পাঁচশত সাহাবীর সাথে সাক্ষাত করেছি।" একই শহরের অধিবাসী হয়ে ইমাম শা'বী র. ৫০০ সাহাবীর সাথে দেখা করবেন আর ইবরাহীম নাখা'ঈ র. এর কারো সাথেই দেখা হবে না, এটা একটা অসম্ভব ব্যাপার। এখানে একটি বিষয় লক্ষ্যনীয়, কূফা নগরী ছিলো শত শত সাহাবীর আবাসস্থল। সুতরাং সাহাবীদের সাথে ইবরাহীম নাখা'ঈ র. এর দেখা হওয়াটা স্বাভাবিক। তাছাড়া এটি প্রসিদ্ধ যে, ইমাম আবূ হানীফা র. ইবরাহীম নাখা'ঈ র. এর ছাত্রের ছাত্র হওয়ার পরও সাহাবায়ে কেরামের সাথে তাঁর সাক্ষাত হয়েছে। সেক্ষেত্রে ইমাম আবূ হানীফা র. এর দাদা ওস্তাদ ইবরাহীম নাখা'ঈ র. এর কেনো সাহাবীদের সাথে দেখা হবে না? যারা ইতিহাস জানেন তাঁদের কাছে এটি স্পষ্ট, সাহাবীদের সাথে সাক্ষাত করার এবং তাঁদের থেকে হাদীস বর্ণনা করার আকাঙ্খা তাবে'ঈদের অন্তরে কত প্রবল ছিলো। তবে এটি সত্য, ওমর রা., আলী রা. ও ইবনে মাস'ঊদ রা. প্রমূখ সাহাবীর ছাত্রদের থেকে যে পরিমাণ হাদীস ইবরাহীম নাখা'ঈ র. এর কাছে পেঁ.ছেছে এটা তাঁর জন্য যথেষ্ট ছিলো। এজন্য তিনি অন্যদের থেকে বর্ণনার প্রয়োজন মনে করেননি। তবে এটা নয় যে, তিনি সাহাবী থেকে হাদীস গ্রহণ করেননি। বরং তিনি সাহাবীদের থেকে হাদীস গ্রহণ করেছেন। সুস্থ মস্তিষ্ে..র অধিকারী কোনো ব্যক্তি এটি অস্বীকার করতে পারেন না। ইবনে আবী হাতিম তার "الجرح ك التعديل " গ্রন্থে ইবারাহীম নাখা'ঈ র. এর জীবনীতে বলেন, رأم عاة ة كأدرؾ انس بل مالك তিনি আয়েশা রা.কে দেখেছেন এবং আনাস ইবনে মালেক রা.কে পেয়েছেন। ইবনে হিব্বান তাঁর ثقات গ্রন্থে বলেন, ইবারাহীম নাখা'ঈ র. এর জন্ম পঞ্চাশ হিজরীতে এবং তিনি হাজ্জাজ বিন ইউসুফ এর মৃতু ্যর চার মাস পর ইন্তেকাল করেন। ইবরাহীম নাখা'ঈ র., মুগীরা রা. ও আনাস রা. থেকে হাদীস শ্রবণ করেছেন। আর ইবনে হিব্বান মুগীরা রা. এর জীবনীতে বলেছেন যে, তিনি পঞ্চাশ হিজরীতে ইন্তেকাল করেছেন। এ অবস্থায় তাঁর কথায় পরস্পর ঙ্বপরীত্যের সৃষ্টি হয়। কারণ, পঞ্চাশ হিজরীতে ইবরাহীম নাখা'ঈ র. জন্ম গ্রহণ করেন; ঐ বছরই কিভাবে মুগীরা

— পৃষ্ঠা ৩২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।