এজন্যই ইবরাহীম নাখা'ঈ র. যদি ইবনে মাস'ঊদ রা. হতে হাদীস ইরসাল করেন তবে মনে করতে হবে, তিনি এ হাদীস মুতাওয়াতির সনদের মতো বহু সংখ্যক রাবীদের থেকে শুনেছেন, সেজন্য তিনি উক্ত হাদীস সনদসহ বর্ণনার কোনো প্রয়োজন মনে করেননি। শাইখুল ইসলাম আবূ ইসহাক সিরাযী শাফে'ঈ র. اللمع فى اصوؿ الفقو গ্রন্থে লিখেন, كجملتوأفالراكماليخلوإماأفيكوفمعلوـالعدالةأكمعلوـالفسقأكمجهوؿالحاؿف ف كانتعدالتومعلومةكالصحابةرضياللهعنهأكأفاضلالتابعيلكالحسلكعطاكال عبي كالنخعيكأجالامةمةكمالككسفيافكأبيحنيفةكال افعيكأحمدكإسحاؽكمليجرم مجراىكجقبوؿخبرهكليجالبحثعلعدالتو অর্থাৎ জারহ্ ও তা'দীল প্রসঙ্গে সারকথা হলো, রাবীর ভালো হওয়াটা সুপ্রমাণিত হবে অথবা মন্দ হওয়াটা সুপ্রমাণিত হবে অথবা রাবীর অবস্থা অজ্ঞাত হবে। যদি রাবীর ভাল হওয়াটা সুপ্রমাণিত হয়, যেমন সাহাবায়ে কেরাম রা. অথবা শীর্ষস্থানীয় তাবে'ঈগণ যেমন হাসান বসরী, আতা ইবনে রবাহ্, আমের শা'বী, ইবরাহীম নাখা'ঈ র. অথবা বড় বড় ইমামগণ যেমন ইমাম মালেক, ইমাম সুফিয়ান সাওরী, ইমাম আবূ হানীফা, ইমাম শাফে'ঈ, ইমাম আহ্মাদ, ইমাম ইসহাক, এবং যারা তাঁদের অনুরূপ পর্যায়ের তাঁদের খবর অবশ্যই গৃহীত হবে। তাঁদের অবস্থার বিস্তারিত ঘাটাঘাটি করার প্রয়োজন হবে না। ইমাম বুখারী র. বলেন, আমাদেরকে আলী ইবনে মাদীনি র. খালেদ বিন হারেছের সূত্রে সাঈদ বিন আবী মা'মার থেকে বলেছেন, "ইবরাহীম নাখা'ঈ আয়েশা রা. এর সাথে দেখা করেন, তখন আম্মাজান আয়েশা রা. লাল কাপড় পরিহিত ছিলেন। সাঈদ বিন আবী মা'মার আইয়ূব জিজ্ঞাসা করলেন, "কিভাবে তিনি আয়েশা রা. এর সাথে দেখা করলেন?" জবাবে তিনি বললেন, ইবরাহীম নাখা'ঈ তাঁর মামা ও চাচার সাথে হজ্জ করতে গিয়েছিলেন তখন আম্মাজান আয়েশা রা. এর সাথে দেখা করেন। অপর এক পাণ্ডুলিপিতে আছে, ইবরাহীম র. তখন ছোট বালক ছিলেন। আবূ নু'আইম বলেন, ইবরাহীম নাখা'ঈ কতৃর্ক আয়েশা রা. এর সাথে সাক্ষাত অস্বীকারকারী কেউ নেই। কেননা ইবরাহীম নাখা'ঈ আয়েশা রা.কে দেখেছিলেন এবং তার মামা আসওয়াদ র. এর সাথে তাঁর সাথে সাক্ষাত করেছিলেন।
৪৩২ পৃ. ৪১