3. كقاؿمنصور،علإبراىيالبأسبالقرا ةفيالحماـكبكتالرسالةعلىغيركضو. كقاؿحماد،علإبراىيإفكافعليهإزارفسلكإالفالتسل. মানসূর ইবরাহীম থেকে বর্ণনা করেন, হাম্মাম খানায় কুরআন পাঠ করা এবং বিনা ওযুতে পত্র লিখায় কোনো দোষ নেই। হাম্মাদ র. ইবরাহীম থেকে বর্ণনা করেন হাম্মাম খানায় লোকদের পরনে লুঙ্গি বা পায়জামা থাকলে সালাম দিও, নতুবা সালাম দিও না। 4. كقاؿالنخعيإذاكافالمستحلفظالمافنيةالحالفكإفكافمظلومافنيةالمستحلف. নাখা'ঈ র. বলেন, যে ব্যক্তি হলফ করায়, সে যদি অত্যাচারী হয় তাহলে হলফকারীর নিয়তই গ্রহণীয় হবে। আর যদি সে মাজলূম হয় তাহলে তার নিয়তই কার্যকর হবে। ৪২৯ উপরোক্ত তথ্য থেকে বোঝা যায় যে, ইমাম বুখারী র. ইমাম মুহাম্মাদ র. এর কিতাবাদি থেকে উপকৃত হতেন এবং তিনি রাবী হিসেবে ইমাম মুহাম্মাদকে মুক্ত মনে গ্রহণ করতেন। 5. كليرأنسكالحسلكإبراىيبالكحلللصاةبأسا. আনাস রা. হাসান এবং ইবরাহীম র. রোযাদারের সুরমা ব্যবহারে কোনো দোষ মনে করতেন না। ইমাম বুখারীর ন্যায় ইমাম মুসলিমসহ অন্যান্য মুহাদ্দিসও ইবরাহীম নাখা'ঈ র. এর বক্তব্য তাঁদের কিতাবে এনেছেন। আমরা দীর্ঘ হওয়ার ভয়ে তা এখানে আর উলেস্নখ করছি না। ইমাম আহ্মাদ বিন হাম্বল র. বলেন, كافإالسنة ذكيا حافظا صاح براىي ইবরাহীম নাখা'ঈ র. ছিলেন মেধাবী, হাফিয এবং সুন্নাহ্র যথাযথ সংরক্ষণকারী মুহাদ্দিস। আ'মাশ র. বলেন, "আমি ইবরাহীম নাখা'ঈকে বললাম আমার জন্য আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদের র. সনদ বর্ণনা করুন। তিনি বললেন "আমি যখন কোনো ব্যক্তির সূত্রে ইবনে মাস'ঊদ র. থেকে হাদীস বর্ণনা করি, তখন মনে করবে আমি শুধু তাঁর কাছ থেকেই ঐ হাদীসটি শুনেছি। আর যদি বলি قاؿ عبد الله তবে মনে করবে আমি উক্ত হাদীস একাধিক ব্যক্তি হতে শুনেছি।"
৪২৭ সহীহ্ বুখারী ১/৩৭ ৪২৮ সহীহ্ বুখারী ১/৩০ ৪২৯ সহীহ্ বুখারী ২/১০২৮ ৪৩০ সহীহ্ বুখারী ১/২৫৮ ৪৩১ সিয়ারু আ'লামিন নুবালা ৫/৪২২